Union Budget 2026: কেন্দ্রীয় বাজেটের প্রতিক্রিয়ায় শেয়ার বাজারে ধস, সেনসেক্স নামলো ১৬০০ পয়েন্ট

People's Reporter: একসময় সেনসেক্স নেমে গেছিল ১৬০০ পয়েন্ট। কেন্দ্রীয় বাজেটের কারণ রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ খোলা আছে শেয়ার বাজার এবং কেনাবেচা জারি আছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ছবি সংগৃহীত, গ্রাফিক্স আকাশ
Published on

কেন্দ্রীয় বাজেটের প্রতিক্রিয়ায় ধস নামলো শেয়ার বাজারে। দুপুর ১২টা ৪৫-এ এই খবর লেখার সময় সেনসেক্স নেমেছে ১,২০০ পয়েন্টের বেশি। একই ভাবে নিফটি কমেছে ৪৩৯ পয়েন্ট। এদিনই একসময় সেনসেক্স নেমে গেছিল ১৬০০ পয়েন্ট। কেন্দ্রীয় বাজেটের কারণ রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ খোলা আছে শেয়ার বাজার এবং কেনাবেচা জারি আছে।

এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতা শেষ করার পরপরই সেনসেক্সের ভারী পতন শুরু হয়। দুপুর ১২:৩৪ মিনিটে সেনসেক্স ১,৬৪৯.৮৬ পয়েন্ট কমে ৮০,৬১৯.৯২-তে নেমে আসে, অন্যদিকে এনএসই নিফটি ৫০ ৪৮১.৯০ পয়েন্ট কমে ২৪,৮৩৮.৭৫-এ নেমে আসে।

শুক্রবার ৩০ জানুয়ারি শেয়ার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৮২,৫৬৬.৩৭ পয়েন্টে এবং নিফটি দাঁড়িয়ে ছিল ২৫,৪১৮.৯০ পয়েন্টে। রবিবার সকাল সাড়ে ৯টায় সেনসেক্স বেশ কিছুটা নেমে খোলে ৮১,৯৪৭.৩১ পয়েন্টে। একইভাবে নিফটি খোলে ২৫,২৪৭.৫৫ পয়েন্টে। রবিবার এখনও পর্যন্ত সেনসেক্সের ডে হাই ৮২,৪৩০.৮২ পয়েন্ট এবং ডে লো ৮১,৯৪১.০৩ পয়েন্ট।

রবিবার বেলা ১২ টা ২২ মিনিটিএ ১৮৩৬টি শেয়ারের দাম নেমে ছিল, ১৭৮৮টি শেয়ারের দাম বেড়ে ছিল এবং ১৬২ টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক প্রতিটি ২ শতাংশ হারে কমেছে। সমস্ত সেক্টরাল সূচক নিম্নমুখী ধারায় লেনদেন হচ্ছে। এর মধ্যে আছে পিএসইউ ব্যাংক, মেটাল এবং ক্যাপিটাল গুডস সূচক। যা গড়ে ৪-৫ শতাংশ করে কমেছে। নিফটিতে প্রধান লোকসানকারী শেয়ারের মধ্যে আছে ভারত ইলেকট্রনিক্স, হিন্দালকো, নেসলে, এসবিআই, এনটিপিসি, অন্যদিকে লাভবান শেয়ারগুলোর মধ্যে রয়েছে ম্যাক্স হেলথকেয়ার, উইপ্রো, টিসিএস, ডঃ রেড্ডিস ল্যাবস, সান ফার্মা।

এদিন সমস্ত ব্যাঙ্ক শেয়ারে ভারী পতন লক্ষ্য করা গেছে। যাঁদের মধ্যে আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রভৃতি। এছাড়াও দাম পড়েছে রিলায়েন্স, বেল, এল অ্যান্ড টি, ভারতী এয়ারটেল, ইটারনাল, এইচসিএল টেক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক প্রভৃতি শেয়ারের।

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান মূলধনী ব্যয় মেটাতে রাজস্ব বাড়ানোর লক্ষ্যে সরকার কিছু ইক্যুইটি লেনদেনের উপর কর বৃদ্ধি করেছে। যার ফলে বাজারে বড়ো প্রতিক্রিয়া দেখা গেছে। রবিবার সংসদে পেশ করা বাজেট অনুযায়ী, সরকার ইক্যুইটি ফিউচার্সের উপর সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স ০.০২% থেকে বাড়িয়ে ০.০৫% করেছে। অপশন প্রিমিয়াম এবং অপশন ব্যবহারের উপর কর ০.১% থেকে বাড়িয়ে ০.১৫% করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
Budget Session 2026: আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ; খোলা থাকবে শেয়ার বাজার
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
Kunal Kamra: বিতর্কের মাঝেই ফের নতুন ভিডিও প্রকাশ কুণালের! এবার নিশানায় নির্মলা সীতারমণ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in