Budget Session 2026: আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ; খোলা থাকবে শেয়ার বাজার

People's Reporter: ১৬ জানুয়ারি এক বিবৃতিতে ১ ফেব্রুয়ারি শেয়ার বাজার খোলা থাকার কথা জানিয়েছিল এনএসই। বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় বাজেটের দিন ১ ফেব্রুয়ারি শেয়ার বাজার খোলা থাকবে এবং কেনা বেচা চলবে।
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনফাইল ছবি সৌজন্যে সংসদ টিভি
Published on

আগামীকাল রবিবার হওয়া সত্ত্বেও খোলা থাকবে শেয়ার বাজার। মূলত কেন্দ্রীয় বাজেটের কারণেই আগামীকাল খোলা থাকবে বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। রবিবার ১ ফেব্রুয়ারি সকাল ৯.১৫ মিনিটে বাজার খুলবে এবং বন্ধ হবে বিকেল ৩টে ৩০ মিনিটে।

গত ১৬ জানুয়ারি এক বিবৃতিতে ১ ফেব্রুয়ারি শেয়ার বাজার খোলা থাকার কথা জানিয়েছিল এনএসই। বিবৃতিতে বলা হয়েছিল, কেন্দ্রীয় বাজেট পেশের দিন আগামী ১ ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতই শেয়ার বাজার খোলা থাকবে এবং কেনা বেচা চলবে।

রবিবার ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই নিয়ে একটানা নবম বার তিনি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সাম্প্রতিক সময়ে প্রতিবছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হচ্ছে।

কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে ২৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে অর্থনৈতিক সমীক্ষা। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ এক সাংবাদিক সম্মেলনের পর অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটের দিন ছুটির দিন হলেও শেয়ার বাজার খোলা থাকে। এর আগে ২০২৫-এর ১ ফেব্রুয়ারি অথবা ২০২০ কিংবা ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি শেয়ার বাজার খোলা ছিল।

এক নজরে বাজেট নিয়ে কিছু তথ্য -

এই নিয়ে একটানা নবম বার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ। এর আগে দেশের কোনও অর্থমন্ত্রী একটানা ন’বার বাজেট পেশ করেননি। এর আগে একটি মধ্যবর্তী বাজেট সহ তিনি একটানা ৮টি বাজেট পেশ করেছেন।

নির্মলা সীতারামণের আগে বাজেট পেশের রেকর্ড রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মোরারজী দেশাইয়ের। তিনি বিভিন্ন সরকারের সময়কালে অর্থমন্ত্রী হিসেবে ১০ বার বাজেট পেশ করেছেন। যার মধ্যে ১৯৫৯ থেকে ১৯৬৪ পর্যন্ত তিনি একটানা ৬ বার বাজেট পেশ করেন এবং পরবর্তী সময়ে ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত ৪ বার বাজেট পেশ করেন।

মোরারজী দেশাই ছাড়া প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং প্রাক্তন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন প্রধানমন্ত্রীর অধীনে বাজেট পেশ করেছেন যথাক্রমে ৯ বার ও ৮ বার।

১৯৪৭ থেকে এখনও পর্যন্ত অন্তর্বর্তী ও পূর্ণাঙ্গ বাজেট মিলিয়ে দেশে মোট ৮৮টি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। নির্মলা সীতারামণ সহ মোট ২৫ জন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেট পেশ করেছেন।

বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Union Budget 2025: রেকর্ডের মুখে নির্মলা সীতারামণ, সবথেকে বেশিবার বাজেট কে পেশ করেছেন? দেখুন এক নজরে
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Budget Session 2026: ২৮ জানুয়ারি শুরু হতে পারে বাজেট অধিবেশন, কেন্দ্রীয় বাজেট পেশ ১ ফেব্রুয়ারি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in