বাজেটের অর্থনৈতিক জটিলতা এড়িয়ে গেলেও আম জনতার আগ্রহের তালিকায় থাকে বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়বে এবং কোন কোন জিনিসের দাম কমবে তা নিয়ে। ২০২৬-এর কেন্দ্রীয় বাজেটও ব্যতিক্রম নয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের পেশ করা নবম কেন্দ্রীয় বাজেটের বেশি কিছু জিনিসের দাম কমার এবং বেশ কিছু জিনিসের দাম বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ানোর প্রস্তাব?
এবারের বাজেটের প্রস্তাব অনুযায়ী মাথায় হাত পড়তে চলেছে ধূমপায়ীদের। মূলত স্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সিগারেট, পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের ওপর আবগারি শুল্ক ও হেলথ সেস অনেকটাই বাড়ানো হয়েছে। যার জেরে সব ধরণের সিগারেটের দাম বাড়তে চলেছে। এর পাশাপাশি দাম বাড়ছে মদের এবং বিভিন্ন খনিজ পদার্থের।
কোন কোন জিনিসের দাম কমার ইঙ্গিত?
দাম বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু জিনিসের দাম কমারও ইঙ্গিত পাওয়া গেছে কেন্দ্রীয় বাজেটে। যার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ১৭টি জীবনদায়ী ওষুধের দাম কমা। যে ওষুধ মূলত ডায়াবেটিস এবং ক্যানসারের। এছাড়াও চামড়ার জুতো ও বস্ত্রজাত পণ্য, মাইক্রোওয়েভ ওভেন, সৌরশক্তি–সংক্রান্ত সামগ্রী, ইভি ব্যাটারির দাম কমার ইঙ্গিত পাওয়া গেছে। এসব ছাড়াও সিএনজি, বিদেশ ভ্রমণ, বিদেশে পড়াশোনা, সি ফুড, বিমানের যন্ত্রাংশ, শাড়ির ক্ষেত্রে দাম কমার ইঙ্গিত পাওয়া গেছে।
এদিন বাজেট পেশ শেষ হবার পরেই ধস নামে ভারতীয় শেয়ার বাজারে। একসময় সেনসেক্স ১৬০০ পয়েন্টের বেশি নেমে যায়। প্রায় ৪০০ পয়েন্ট নেমে যায় নিফটি ৫০। এই মুহূর্তে সেনসেক্স প্রায় ৯০০ পয়েন্ট নিচে দাঁড়িয়ে আছে। নিফটি দাঁড়িয়ে আছে ৩৩৮ পয়েন্ট নিচে। রবিবার বাজেট পেশ হতেই সোনা ও রূপার দামে ধস নামে।
বাজেট প্রসঙ্গে কী জানালেন নির্মলা সীতারামণ?
এদিনের বাজেটে একাধিক জিনিসের দাম বাড়ার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামণ। বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবর্ষের এই বাজেট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন