Tamil Nadu: বিজেপির সঙ্গে আমাদের আদর্শগত বিরোধ - এনডিএ শিবিরে যোগদানের সম্ভাবনা নেই - টিভিকে

People's Reporter: থালাপতি বিজয়ের টিভিকে-র যুগ্ম সাধারণ সম্পাদক সি টি আর নির্মল কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোটের খবর পুরোটাই গুজব। এনডিএ-র সঙ্গে জোটে যাওয়ার কোনও প্রশ্নই নেই।
মাদুরাইতে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের সমাবেশ
মাদুরাইতে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের সমাবেশগ্রাফিক্স - আকাশ
Published on

তামিলনাড়ুতে অভিনয় জগত থেকে রাজনীতির আঙিনায় সদ্য পা রাখা বিজয়ের দলের সঙ্গে আসন সমঝোতা করতে মরিয়া বিজেপি। আজই তামিলনাড়ুতে ভোটের দিনক্ষণ ঘোষিত হবে। তার আগে গতকাল থেকেই রাজ্যে জোট তৎপরতা বাড়িয়েছে বিজেপি। সূত্র অনুসারে থালাপতি বিজয়ের তামিলিগা ভেত্তরি কাজাঘাম (Tamilaga Vettri Kazhagam – TVK) দলকে ৮০ আসন এবং বিজয়কে উপমুখ্যমন্ত্রীত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বিজয়ের দল টিভিকে-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির সঙ্গে কোনও সমঝোতা করা হবেনা।

টিভিকে-র যুগ্ম সাধারণ সম্পাদক সি টি আর নির্মল কুমার এই প্রসঙ্গে এক বিবৃতিতে জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোটের খবর পুরোটাই গুজব। এনডিএ-র সঙ্গে জোটে যাওয়ার কোনও প্রশ্নই নেই। কারণ বিজেপির সঙ্গে আমাদের আদর্শগত বিরোধ। টিভিকে এবং বিজেপির জোট নিয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে তার সবটাই গুজব।

তামিলনাড়ু বিজেপির সূত্র অনুসারে, টিভিকে প্রধান বিজয়কে জানানো হয়েছে নির্বাচনে জোট জয়ী হলে তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। যদিও বিজয় এখনও মুখ্যমন্ত্রী পদের দাবিতে অনড় অবস্থানে আছেন। রাজনৈতিক মহলের মতে, শেষমেষ বিজয় যদি বিজেপির প্রস্তাবে রাজি হয়ে যান সেক্ষেত্রে তামিলনাড়ুতে সম্পূর্ণ অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হবে।

বিজয় মুখ্যমন্ত্রীত্বের দাবি করলেও এখনও তাঁকে বুঝিয়ে যে কোনও মূল্যে এনডিএ জোটে আনতে চাইছে বিজেপি। যে প্রক্রিয়ায় দফায় দফায় তাঁর সঙ্গে বৈঠকে বসা হচ্ছে বলেও জানা গেছে। কারণ বিজেপির মূল লক্ষ্য বিজয়ের বড়ো সংখ্যক অনুগামী ও ভক্তরা। যারা এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

তামিলনাড়ু বিজেপির সভাপতি নায়নার নগেন্থ্রণ টিভিকের সঙ্গে জোটের প্রশ্ন এড়িয়ে গিয়ে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, আমরা জোট নিয়ে বেশি ভাবছি না। আমরা তামিলনাড়ুর মানুষের সমস্যা নিয়ে ভাবছি। রাজ্যের আইনশৃঙ্খলা, মহিলাদের দুরবস্থা নিয়ে অনেক বেশি ভাবছি।

যদিও বিজেপির পক্ষ থেকে প্রবল আগ্রহ দেখানো হলেও বিজয়ের ঘনিষ্ঠদের একটা বড়ো অংশই এই মুহূর্তে বিজেপির সঙ্গে কোনও সমঝোতায় যেতে আগ্রহী নন। তাঁদের স্পষ্ট বক্তব্য, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার সম্ভাবনা প্রবল। ক্ষতিগ্রস্ত হবে বিজয়ের ব্যক্তিগত ইমেজও। তামিলনাড়ুতে যে বিকল্প ভাবনার কথা সাম্প্রতিক সময়ে বিজয় তুলে ধরেছেন কোনও জাতীয় দলের সঙ্গে সমঝোতায় গেলে তাতে ধাক্কা লাগবার সম্ভাবনা প্রবল।

মাদুরাইতে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের সমাবেশ
Tamil Nadu: তামিলভূমে কখনও ডবল ইঞ্জিন সরকার হবে না, প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা এম কে স্ট্যালিন
মাদুরাইতে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের সমাবেশ
Tamil Nadu: তামিলনাড়ুতে রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে, ভাষণ না দিয়েই বিধানসভা ছাড়লেন আর এন রবি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in