Tamil Nadu: আপাতত স্মার্ট মিটার নয়; সবদিক দেখে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী বিজয়; আপত্তি বিজেপির

People's Reporter: রবিবার মাদুরাইতেতামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, আমরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাইনা। সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ফাইল ছবি, গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

তামিলনাড়ুতে সম্পূর্ণ বাতিল হতে পারে স্মার্ট মিটার প্রকল্প। তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড (টিএনপিডিএল) স্মার্ট মিটার প্রকল্প পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী সি টি আর নির্মল কুমার জানিয়েছেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রবিবার মাদুরাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, আমরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাইনা। সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই প্রকল্প টিএনইবি এবং গ্রাহকদের জন্য লাভবান হয় তাহলেই এই প্রকল্পের কথা ভাবা হবে।

তিনি আরও জানান, এই প্রকল্পের ব্যয় প্রায় ৩০ হাজার কোটি টাকা। তাছাড়া বর্তমানে যে ব্যবস্থা আছে নতুন প্রকল্পকে তার পাশাপাশি রেখে বিবেচনা করতে হবে। খতিয়ে দেখতে হবে নতুন ব্যবস্থার প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিকটিও। আমাদের এখানে হাজার হাজার কর্মী আছেন, যারা মিটার রিডিং-এর কাজ করেন। এছাড়াও তৃণমূল স্তরে আরও কিছু বাস্তব সমস্যা আছে। যেগুলোকে বাদ দিয়ে এগোনো যাবে না।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে সরকারি ভবনগুলোতে স্মার্ট মিটার বসানোর লক্ষ্যে সমীক্ষা চালানো হচ্ছে এবং চেন্নাইয়ের টি. নগরে ইতিমধ্যে বসানো এক লক্ষেরও বেশি স্মার্ট মিটারের কার্যকারিতা পর্যালোচনা করা হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য রাজ্য ও দেশে এই প্রকল্প কীভাবে বাস্তবায়িত হচ্ছে, তা খতিয়ে দেখার জন্য সমীক্ষা চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অনুমোদন দিলে পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র নারায়ণন তিরুপতি সাংবাদিকদের জানিয়েছেন, তামিলনাড়ু সরকারের ‘স্মার্ট মিটার’ (বিদ্যুৎ) প্রকল্প অবিলম্বে স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়ে খবর পাওয়া গেছে, তা একটি বড় ভুল হবে। শ্রী তিরুপতি বলেন, যদি এই খবর সত্যি হয়, তবে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়কে অবশ্যই বুঝতে হবে যে ভারতের বিদ্যুৎ খাতে বর্তমানে চলমান অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাতিল করাটা একটি গুরুতর ভুল হবে।

তামিলনাড়ুর বর্তমান টিভিকে সরকারের আগে ডিএমকে সরকারের প্রধান এম কে স্ট্যালিনও স্মার্ট মিটার প্রকল্পের তীব্র বিরোধিতা করেছিলেন। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রকল্পটি—যা প্রশাসনিক অপচয় রোধ এবং জনগণের চাহিদা অনুযায়ী মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম — তা বছর আগেই স্থগিত করেছিলেন এম কে স্ট্যালিন। সেই সময় পুরো বিষয়টিকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছিল। যদিও সূত্র অনুসারে, প্রকল্পের জন্য দরপত্র জমা দেওয়া কোম্পানিগুলো সরকারের দাবি করা ‘কমিশন’ (ঘুষ) দিতে অস্বীকৃতি জানিয়েছিল বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হয়।

তৎকালীন ডিএমকে সরকার অত্যধিক ব্যয়ের উল্লেখ করে পুরো প্রকল্পটিই স্থগিত করে দেয়। এই প্রসঙ্গে শ্রী তিরুপতি বলেন, “বর্তমান টিভিকে (TVK) সরকারও যদি একই পথ অনুসরণ করে, তবে তা হবে এক বিশাল ভুল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে অবশ্যই বুঝতে হবে যে, এই প্রকল্পটি পরিত্যক্ত হলে রাজ্যটি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া প্রায় ৫,০০০ কোটি টাকার আর্থিক ছাড় ও অনুদান হারাবে; যা বিভিন্ন প্রকল্পের আওতায় বিদ্যুৎ খাতের অপচয় হ্রাসের পদক্ষেপের জন্য প্রদান করা হচ্ছে।”

বিজেপি মুখপাত্র আরও বলেন, বিদ্যুৎমন্ত্রী আর. নির্মলকুমারের উচিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করা, প্রকৃত পরিস্থিতি অনুধাবন করা এবং দায়িত্বশীল বক্তব্য রাখা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
Tamil Nadu: সংখ্যাগরিষ্ঠতার জট কাটিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
Tamil Nadu: বেসরকারি স্কুলের নোটিশ বোর্ডে টিউশন ফি-র বিবরণ দেওয়া বাধ্যতামূলক - নির্দেশ বিজয় সরকারের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in