Tamil Nadu: বিজেপিকে ৩০ আসন ছাড়তে রাজি এআইএডিএমকে; দক্ষিণের রাজ্যে এখনও চূড়ান্ত নয় এনডিএ আসন রফা

People's Reporter: এআইএডিএমকে-র সূত্র অনুসারে, বিজেপিকে ৩০টির বেশি আসন ছাড়া হবেনা। বিজেপির পক্ষ থেকে তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েল চেন্নাইতে এলে আসন সমঝোতা চূড়ান্ত হবে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

৩০ মার্চ মনোনয়ন জমা দেওয়া শুরু হবে তামিলনাড়ুতে। যদিও এখনও পর্যন্ত নিজেদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি এনডিএ শিবির। যদিও শনিবার ২১ মার্চ এনডিএ শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে দিন দুয়েকের মধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত হবে। এআইএডিএমকে-র সূত্র অনুসারে, বিজেপিকে ৩০টির বেশি আসন ছাড়া হবেনা। বিজেপির পক্ষ থেকে তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েল চেন্নাইতে এলে আসন সমঝোতা চূড়ান্ত হবে।

এই মুহূর্তে আসন সমঝোতা নিয়ে তামিলনাড়ুতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে যদি না অন্য কোনও পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বিজেপিকে ৩০ আসনেই সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ ভোটের আগেই বিজেপির তামিলনাড়ু দখলের ভাবনা অনেকটাই বাধাপ্রাপ্ত হবে।

ইডাপাড্ডি কে পালানিস্বামী পরিচালিত অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম দলের সূত্র অনুসারে, এআইএডিএমকে ১৬০ থেকে ১৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। মূলত একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষেই তাদের এই পদক্ষেপ। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন।

এর আগে বিজেপির পক্ষ থেকে থালাপতি বিজয়ের টিভিকে-র সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হলেও তা ফলপ্রসূ হয়নি। প্রাথমিক স্তরে কথাবার্তা এগোলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিজয়কে ৮০টি আসন এবং উপ মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হলেও তাতে সম্মত হয়নি টিভিকে। ফলে টিভিকে-র সঙ্গে বিজেপির কোনও সমঝোতা হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এক্ষেত্রে দক্ষিণের রাজ্যে এআইএডিএমকে-র শর্ত মেনেই বিজেপিকে নির্বাচনে লড়াই করতে হবে।

আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এনডিএ শিবিরের লক্ষ্য ২১০ আসনে জয়লাভ করা। ইতিমধ্যেই পালানিস্বামীকে রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে এনডিএ শিবির। যদিও বিজেপিকে ৩০-এর বেশি আসন ছাড়তে রাজী নয় এআইএডিএমকে বলেও জানানো হয়েছে।

এআইএডিএমকে, বিজেপি ছাড়াও এনডিএ জোটের পিএমকে দলকে ছাড়া হবে ১৭ আসন। দীনাকরণের নেতৃত্বাধীন এএমএমকে দলকে ৯টি আসন ছাড়া হবে। ৩টি আসন ছাড়া হবে জি কে ভাসানের টিএমসিকে। এনডিএ শিবিরের অন্যান্য ছোটো দলের প্রার্থীদের হয় বিজেপি অথবা এআইএডিএমকে-র প্রতীকে লড়াই করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

ছবি প্রতীকী
Tamil Nadu: তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের টিভিকে-র সঙ্গে জোট বাঁধার পরিকল্পনায় এগোচ্ছে বিজেপি?
ছবি প্রতীকী
Tamilnadu: তামিলনাড়ুতে ভোটের মুখে বড়ো চমক; ডিএমকে-তে যোগ দিলেন তিন বারের মুখ্যমন্ত্রী পনীরসেলভম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in