Sensex & Nifty: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিক্রির চাপ, সেনসেক্স নিফটিতে ভারী পতন

People's Reporter: এখনও পর্যন্ত সেনসেক্সে এদিনের ডে হাই ৭৬,৮৫৮.৮০ এবং ডে লো ৭৬,৫৫৭.৩১। নিফটির ক্ষেত্রে এখনও পর্যন্ত এদিনের ডে হাই ২৪,০১১.৫০ এবং ডে লো ২৩,৯৩৬.২৫।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

সপ্তাহের কেনাবেচার শেষ দিনে ধস নামলো শেয়ার বাজারে। শুক্রবার একসময় সেনসেক্স নেমে যায় ৮০০ পয়েন্ট। এদিন সবথেকে বেশি পতন হয়েছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে। নিফটি আইটি-তে পতন হয়েছে ৫ শতাংশের বেশি। এখনও পর্যন্ত ১৮৬৮টি শেয়ারের দাম পড়েছে এবং ১,৮০১টি শেয়ারের দাম বেড়ে রয়েছে। বাজার বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে ‘মিশ্র প্রতিক্রিয়া’ বলে জানাচ্ছেন।

বৃহস্পতিবার ১৮ জুন বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৭৭,৪০৯.৯৮ পয়েন্টে। নিফটি ছিল ২৪,১৬৮ পয়েন্টে। শুক্রবার বাজার খোলার সময়েই সেনসেক্স নেমে যায় ৭৬,৮৫২.৮৬ পয়েন্টে এবং নিফটি নেমে যায় ২৩,৯৯১.২০ পয়েন্টে। এখনও পর্যন্ত সেনসেক্সে এদিনের ডে হাই ৭৬,৮৫৮.৮০ এবং ডে লো ৭৬,৫৫৭.৩১। নিফটির ক্ষেত্রে এখনও পর্যন্ত এদিনের ডে হাই ২৪,০১১.৫০ এবং ডে লো ২৩,৯৩৬.২৫।

বেলা ১২টা ৪০ নাগাদ সেনসেক্স ৭৩৬.৬৬ পয়েন্ট নিচে আছে এবং নিফটি ২০২.৫০ পয়েন্ট নিচে আছে। এদিন আইটি শেয়ারগুলোর মধ্যে টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রায় পতন হয়েছে ৬ শতাংশের বেশি। এছাড়াও দাম পড়েছে উইপ্রো, এইচ সি এল টেকনোলজিসের শেয়ারের দাম। মূলত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শেয়ারের বেশি বিক্রির কারণেই এদিন বাজারে ভারী পতন হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যার ফলে ফার্মা এবং টেলিকম ক্ষেত্র কিছুটা এগিয়ে থাকলেও বিশেষ লাভ হয়নি। এই দুই ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিক্রির চাপ সামলাতে পারেনি।

এছাড়াও এদিন অনেকটাই নিচে নেমেছে নিফটি ব্যাঙ্ক ইন্ডেক্স। যদিও এদিন নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স-এর শেয়ার বেড়েছে প্রায় ১০ শতাংশ। আজকেই দুপুর ২টোয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বহু বিনিয়োগকারীরই সেদিকে খেয়াল আছে বলেও এদিন বাজার কিছুটা টালমাটাল হয়েছে বলে কিছু বিশেষজ্ঞের মত।

বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যাকসেন্টার তাদের রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস অনেকটাই কমিয়ে আনায় এবং গ্রাহকদের ব্যয়ে দুর্বলতা অব্যাহত থাকায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিনিয়োগকারীরা সতর্ক হয়েছেন। প্রসঙ্গত ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৩১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আছে।

ছবি প্রতীকী
Sensex and Nifty: শেয়ার বাজারে ফের ধস, সেনসেক্স নামলো প্রায় ১,২০০ পয়েন্ট
ছবি প্রতীকী
Sensex & Nifty: শেয়ার বাজারে ফের পতন, সেনসেক্স নামলো প্রায় ১,৯০০ পয়েন্ট, সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in