Ram Temple: এত তাড়াহুড়োর কী আছে? শীর্ষ আদালতে রাম মন্দির তহবিল কান্ডে জরুরি শুনানির আর্জি খারিজ

People's Reporter: ২৯ জুন সকালে শীর্ষ আদালতে এই মামলা উঠলে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ জানিয়েছে, গ্রীষ্মকালীন ছুটির পর এই মামলা শুনানির জন্য নথিভুক্ত করা হবে।
Ram Temple: এত তাড়াহুড়োর কী আছে? শীর্ষ আদালতে রাম মন্দির তহবিল কান্ডে জরুরি শুনানির আর্জি খারিজ
Published on

অযোধ্যার রাম মন্দিরে তহবিল ও অলঙ্কার আত্মসাতের ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়ে জরুরি শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার সকালে আদালত জানিয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি যাতে মাথায় আকাশ ভেঙে পড়েছে। নির্ধারিত সময়েই এই আবেদনের শুনানি হবে।

২৯ জুন সকালে শীর্ষ আদালতে এই মামলা উঠলে বিচারপতি এম এম সুন্দরেশ (Justice M M Sundresh) এবং বিচারপতি শীল নাগুর (Justice Sheel Nagu) বেঞ্চ জানিয়েছে, গ্রীষ্মকালীন ছুটির পর এই মামলা শুনানির জন্য নথিভুক্ত করা হবে। লাইভ ল-র প্রতিবেদন অনুসারে, বিচারপতি সুন্দরেশ জানতে চান, এই বিষয়ে এত দ্রুততার কী আছে?

আইনজীবী অজয় কুমার রাই এবং আইনজীবী দীনেশ কুমার যাদবের করা এই আবেদনে দাবি জানানো হয় যে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাষ্টের কাজকর্ম এবং প্রশাসন সংক্রান্ত কথিত আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে সিবিআই-এর নেতৃত্বে এক বিশেষ তদন্তকারী দল গঠন করা উচিত। একই ধরণের বিষয় সামনে এনে আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামীও একটি পৃথক আবেদন করেছেন।    

আবেদনে বলা হয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাষ্ট সংক্রান্ত তহবিল গায়েব এবং অন্যান্য কথিত অনিয়মের যে খবর সামনে এসেছে তা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হোক অথবা না হোক কিন্তু এই ধরণের প্রতিবেদনে অযোধ্যার গৌরব পুনরুদ্ধারের জন্য আন্দোলনকারী প্রজন্মের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বেঞ্চের সামনে আইনজীবীরা জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং যেভাবে রাজ্য সরকার এই তদন্ত চালাচ্ছে তাতে সন্দেহ তৈরি হচ্ছে।

এরই পাশাপাশি, এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চেও একই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। যে মামলায় মন্দিরে প্রাপ্ত অর্থ অনুদান এবং সোনা-রুপোর সামগ্রী আত্মসাতের অভিযোগের বিষয়ে আদালতের তত্ত্বাবধানে ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ (CBI)-এর তদন্তের আর্জি জানানো হয়েছে। আবেদনকারী দাবি করেছেন, বিষয়টি মানুষের আস্থা এবং বিপুল পরিমাণ জন-অনুদানের সঙ্গে জড়িত; তাই সরকারি ব্যবস্থার বাইরেও এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। হাইকোর্ট এই আবেদন খতিয়ে দেখতে সম্মত হয়েছে। যদিও সিবিআই তদন্তের অনুরোধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি।

Ram Temple: এত তাড়াহুড়োর কী আছে? শীর্ষ আদালতে রাম মন্দির তহবিল কান্ডে জরুরি শুনানির আর্জি খারিজ
Ram Temple: রাম মন্দিরকে 'দোকান' করে হিন্দুত্বের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে BJP - উদ্ধব ঠাকরে
Ram Temple: এত তাড়াহুড়োর কী আছে? শীর্ষ আদালতে রাম মন্দির তহবিল কান্ডে জরুরি শুনানির আর্জি খারিজ
Ram Temple: '৪০ দিনে ৭০ বার লুঠ', 'বিজেপির লঙ্কাকান্ড অযোধ্যাতেই ঘটবে' - অখিলেশ যাদব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in