Ram Temple: '৪০ দিনে ৭০ বার লুঠ', 'বিজেপির লঙ্কাকান্ড অযোধ্যাতেই ঘটবে' - অখিলেশ যাদব

People's Reporter: রাম মন্দিরে দানের টাকা, অলঙ্কার হাতিয়ে নেবার ঘটনা প্রসঙ্গে অখিলেশ বলেন, “বিজেপির লঙ্কাকান্ড অযোধ্যাতেই ঘটবে। দানভক্তদের মুখোশ খুলে গেছে, ভগবানের ঐশ্বরিক শক্তি অলৌকিকতা প্রকাশ করেছে।
সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব
সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব ছবি সমাজবাদী পার্টির এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

“এবার বিজেপির ঔদ্ধত্যের ঝলমলে লঙ্কার পতন ঘটবে এবং সেইসঙ্গে লঙ্কাধিপতিরও পতন ঘটবে। আগামী দিনে অযোধ্যা বিজেপির জন্য ‘লঙ্কা’ প্রমাণিত হবে এবং সমস্ত ‘ধার্মিক’দের মুখোশ খুলে যাবে। শুক্রবার লখনউতে একথা জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অযোধ্যার রাম মন্দিরে দানের নগদ টাকা এবং মূল্যবান অলঙ্কার হাতিয়ে নেবার ঘটনা উল্লেখ করে অখিলেশ বলেন, “বিজেপির লঙ্কাকান্ড অযোধ্যাতেই ঘটবে। এইসব দানভক্তদের মুখোশ খুলে গেছে, কারণ ভগবানের ঐশ্বরিক শক্তি সত্যিই তাঁর অলৌকিকতা প্রকাশ করেছে।

অযোধ্যাকান্ড নিয়ে এদিন অখিলেশ যাদব বলেন, এটা কেবল শুরু এবং ওদের অন্দরে অন্তর্দ্বন্দ্ব আসন্ন। এই লড়াইয়ের মধ্যেই সংঘ, পরিষদ, ট্রাষ্ট এখন একে অপরের গোপন রহস্য ফাঁস করে দেবে। চুরি করা সম্পদে ঠাসা বস্তা নিয়ে তারা বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার আগেই সীমান্তগুলো বন্ধ করে দেওয়া উচিত। তিনি আরও বলেন, এটা কেবল প্রদীপের নিচে অন্ধকারের বিষয় নয়, এটা দুর্নীতির ঘোর অন্ধকারে ভরা এক অতল গহ্বর। যারা ১৭ বার লুট করেছে তারা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। যারা মাত্র ৪০ দিনে ৭০ বার লুট করেছে তারা ইতিহাসে কালো অক্ষরে লিপিবদ্ধ হবে।

অখিলেশ আরও বলেন, একবার ভেবে দেখুন যারা মাত্র ৭ সপ্তাহে এত বড়ো চুরি করেছে তারা এত বছরে কত চুরি করেছে। নিজেদের মধ্যে কত ভাগ করেছে, কত চুপচাপ লুকিয়ে রেখেছে, আর কত তাদের নেতাকে দিয়েছে! এটা একেবারেই নিন্দনীয় বিষয়। নিজের এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) অখিলেশ লিখেছেন, "আমি জানি না মানুষ কেন জিজ্ঞাসা করছে: গোরখপুর থেকে অযোধ্যা কত দূরে?"

অযোধ্যার মন্দিরের দান সংক্রান্ত লুঠের কথা বলতে গিয়ে তিনি নিট-এর প্রসঙ্গও টেনে আনেন এবং বলেন, বিজেপির চক্র ঈশ্বরের হাত থেকে বাঁচতে পারবে না। নিট শিক্ষার্থীরা এখন বলছে যেহেতু পদত্যাগ শুরু হয়ে গেছে তাই প্রশ্ন ফাঁসের রাজাকেও পদত্যাগ করতে হবে।  

সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব
Ram Temple: রাম মন্দির ঘিরে রহস্য ক্রমেই বাড়ছে; খোঁজ নেই ৬০ কেজির বেশি দান করা রূপোর
সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব
Ram Temple: রাম মন্দির ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়ার দাবি নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in