Ram Temple: রাম মন্দিরকে 'দোকান' করে হিন্দুত্বের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে BJP - উদ্ধব ঠাকরে

People's Reporter: রামমন্দিরে অনুদান এবং সোনা ও রূপার অলঙ্কার নিয়ে ওঠা বিতর্কের সূত্র ধরে উদ্ধব ঠাকরে বলেন, রাম মন্দির হিন্দুদের জন্য অনুপ্রেরণার উৎস। কিন্তু বিজেপি এর সম্পূর্ণ বাণিজ্যিকীকরণ করেছে।
উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরেফাইল ছবি
Published on

রামমন্দিরকে ‘দোকান’ করে ফেলেছে বিজেপি। হিন্দুত্বের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবার বিশ্বাসঘাতকদের গোড়ায় আঘাত হানার সময় এসে গেছে। রবিবার মধ্য মহারাষ্ট্রের পারভানি শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরে

রামমন্দিরে অনুদান এবং সোনা ও রূপার অলঙ্কার নিয়ে ওঠা সাম্প্রতিক বিতর্কের সূত্র ধরে এদিন উদ্ধব ঠাকরে বলেন, রাম মন্দির হিন্দুদের জন্য অনুপ্রেরণার উৎস। কিন্তু বিজেপি এর সম্পূর্ণ বাণিজ্যিকীকরণ করেছে। হিন্দুত্বের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার একটাই প্রশ্ন। কেন তারা এই মন্দিরকে একটি দোকানে পরিণত করেছে?

তিনি আরও বলেন, রাম মন্দির এক দীর্ঘ সংগ্রামের ফল। এই বিজেপিই আগে মন্দির ওহি বনায়েঙ্গে স্লোগান দিয়েছিল। আর এখন আমরা বুঝতে পারছি কেন তারা ওই মন্দির তৈরি করতে চেয়েছিল।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রামমন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে। এর আগে এই ঘটনা প্রসঙ্গে অখিলেশ যাদব, সঞ্জয় সিং, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা সহ একাধিক বিরোধী নেতৃত্ব প্রশ্ন তুলেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন উদ্ধব ঠাকরে। রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গত ২৫ জুন একটি এফআইআর দায়ের হয় এবং এখনও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

শিবসেনা (ইউবিটি)-র ৬ সাংসদের শিবসেনা শিন্ধে শিবিরে যোগ দেওয়া নিয়েও এদিন মুখ খোলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, অপারেশান টাইগার করে দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের আগামী দিনে পরাস্ত করতে হবে। বিশ্বাসঘাতকদের গোড়ায় আঘাত করার সময় এসে গেছে।

তিনি আরও বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য এরা মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছে। শাসক দলের কৌশলই থাকে জনগনকে লড়াইয়ের মধ্যে রেখে দেওয়া। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ক্ষমতা ভোগ করা। অথচ দেশ জুড়ে নৈরাজ্য চলছে। যদিও সেদিকে কেউই নজর করছে না।

উদ্ধব ঠাকরে
Shivsena (UBT): 'এত সস্তায় কেন...?' উদ্ধবসেনার ভাঙনের জল্পনায় ইঙ্গিতপূর্ণ পোষ্ট মহুয়া মৈত্রর
উদ্ধব ঠাকরে
Shiv Sena (UBT): সফল 'অপারেশান টাইগার', শিবসেনা উদ্ধব গোষ্ঠীর ৬ সাংসদের শিবির বদল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in