Ram Temple: রাম মন্দির তহবিল আত্মসাৎ কান্ড - পুলিশের কাছে বয়ান রেকর্ড ট্রাষ্টের সম্পাদক চম্পৎ রাই-এর

People's Reporter: অযোধ্যার রাম মন্দিরের অনুদান এবং অলঙ্কার আত্মসাতের ঘটনা সামনে আসার পর গত শনিবার তিনি এবং ট্রাষ্টের প্রভাবশালী সদস্য অনিল মিশ্র নৈতিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাই
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাইছবি চম্পৎ রাইয়ের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

পুলিশি কাছে বয়ান দিলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাই। সোমবার অযোধ্যা পুলিশ তাঁর বয়ান রেকর্ড করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে এই বয়ান রেকর্ড করা হয়েছে। এটা কোনও জিজ্ঞাসাবাদ নয়। অযোধ্যার রাম মন্দিরের অনুদান এবং অলঙ্কার আত্মসাতের ঘটনা সামনে আসার পর গত শনিবার তিনি এবং ট্রাষ্টের প্রভাবশালী সদস্য অনিল মিশ্র নৈতিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

পুলিশ সূত্র অনুসারে, এখনও পর্যন্ত রাম মন্দির অনুদান আত্মসাৎ কান্ডে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চম্পৎ রাইয়ের গাড়ির প্রাক্তন চালকও আছেন। তাদের কাছ থেকে নগদ এবং বৈদেশিক মুদ্রা মিলিয়ে ৮০ লক্ষের বেশি টাকা উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে প্রয়োজন মনে করলে পুলিশের পক্ষ থেকে ট্রাষ্টের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বা তাদের বয়ান রেকর্ড করা হবে।

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ বিতর্কে আটক ৮ জনকে এদিনই উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে অযোধ্যার আদালতে হাজির করা হবে। উল্লেখযোগ্যভাবে আজই অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের সদস্যদের এক সভা ডাকা হয়েছে। রাম মন্দিরের ঘটনায় আটকদের হয়ে কোনও আইনজীবী সহায়তা করবেন কিনা সেই বিষয়ে এই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বার অ্যাসোসিয়শের সভাপতি কালিকা প্রসাদ মিশ্র জানিয়েছেন, এই বিষয়ে আমি এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবো না। বৈঠকে যা স্থির হবে সেই অনুসারেই অ্যাসোসিয়েশন কাজ করবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা মন্দিরের স্বার্থেই নেওয়া হবে।

ট্রাষ্টের পক্ষ থেকে চম্পৎ রাই এবং অনিল মিশ্রের ইস্তফা প্রসঙ্গে জানানো হয়েছে, তারা এই ইস্তফাপত্র পেয়েছেন। ট্রাষ্টের আগামী বৈঠকে এই ইস্তফা প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাষ্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি জানিয়েছেন, অনুদান আত্মসাতের ঘটনায় ট্রাষ্টের সদস্যরা স্তম্ভিত। তারা এই বিষয়ে এক সুষ্ঠু তদন্ত করে ভক্তদের আস্থা ফিরিয়ে আনতে চাইছেন।

উত্তরপ্রদেশ সরকারের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, রাম মন্দিরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাই
Ram Temple: এত তাড়াহুড়োর কী আছে? শীর্ষ আদালতে রাম মন্দির তহবিল কান্ডে জরুরি শুনানির আর্জি খারিজ
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাই
Ram Temple: রাম মন্দিরকে 'দোকান' করে হিন্দুত্বের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে BJP - উদ্ধব ঠাকরে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in