Asaram Bapu: আরও একটি ধর্ষণ মামলায় আশারাম বাপুকে জামিন রাজস্থান হাইকোর্টের

People's Reporter: এর আগে ৭ জানুয়ারি অন্য এক ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্ট ৩১ মার্চ পর্যন্ত আশারামকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয়।
আশারাম বাপু
আশারাম বাপুছবি - সংগৃহীত
Published on

সুপ্রিম কোর্টের পর এবার রাজস্থানের হাইকোর্টও অন্তর্বর্তী জামিন দিল ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুকে। অসুস্থতার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন পাচ্ছেন তিনি। এর আগে ৭ জানুয়ারি অন্য এক ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্ট ৩১ মার্চ পর্যন্ত আশারামকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছিল।

অসুস্থতার কারণে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান আশারাম। এরপর রাজস্থান হাইকোর্টে অন্য একটি ধর্ষণ মামলায় একই কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন তিনি। মঙ্গলবার বিচারপতি দীনেশ মেহতা এবং বিচারপতি বিনীত কুমার মাথুরের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে। বেঞ্চ জানিয়েছে, আবেদনের ধরণ সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার মতোই ছিল।

এই বিষয়ে আশারাম বাপুর আইনজীবী নিশান্ত বোরা জানিয়েছেন, ‘যদি উনি যোধপুরের বাইরে যেতে চান, তাহলে নিজের সঙ্গে তিনজন কনস্টেবল রাখতে হবে। যাদের খরচও বহন করবেন তিনি’।

এর আগে গত ৭ জানুয়ারি শারীরিক অসুস্থতার জন্য অন্য এক ধর্ষণ মামলায় আশারাম বাপুকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালতের নির্দেশ ছিল, জেল থেকে বেরোলেও এখনই তিনি পরিজন ও অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারবেন না। শুধুমাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাঁকে।

শীর্ষ আদালতে আশারামের আইনজীবী জানিয়েছিলেন, হৃদরোগের সমস্যা রয়েছে তার মক্কেলের। গত বছর পুণের হাসপাতালে ভর্তিও করা হয় তাকে। এছাড়া বয়সজনিত নানা সমস্যাও রয়েছে ৮৬ বছর বয়সী আশারামের।

উল্লেখ্য, ২০১৩ সালে ধর্মগুরু আশারাম বাপুর বিরুদ্ধে নিজেরই আশ্রমের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করে রাজস্থানের জয়পুর আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। এরপর ২০২২ সালে প্রথম বার রাজস্থান হাইকোর্টে জামিনের আর্জি জানান তিনি।

২০২৩ সালে উচ্চ আদালত সেই আবেদন খারিজ করলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সে বছর সুরাটের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে আশারামের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে সেপ্টেম্বরে তার জামিনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত।

আশারাম বাপু
Asharam Bapu: অন্তর্বর্তী জামিন মঞ্জুর ধর্ষণে সাজাপ্রাপ্ত আশারাম বাপুর!
আশারাম বাপু
ব্যক্তিগত কৌতূহল নিবৃত্তি RTI-এর লক্ষ্য নয় - মোদীর ডিগ্রি বিতর্কে হাইকোর্টে বলল দিল্লি বিশ্ববিদ্যালয়

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in