ধর্মেন্দ্র প্রধানের ছেড়ে যাওয়া জায়গায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন প্রহ্লাদ জোশী। কেন্দ্রীয় মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্যের একাধিক দপ্তরের পাশাপাশি তাঁকে শিক্ষাদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। ককরোচ জনতা পার্টি এবং দেশের একাধিক ছাত্র সংগঠনের আন্দোলনের চাপে শনিবারই শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এদিন রাতেই তাঁর স্থলাভিষিক্ত করা হল প্রহ্লাদ জোশীকে।
শনিবার রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে ভারতের রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা দপ্তরের অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করছেন।
বর্তমানে প্রহ্লাদ জোশীর হাতে উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন বিষয়ক দপ্তরের ভার ন্যস্ত আছে। এর সঙ্গেই যুক্ত হল শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব। তিনি কর্ণাটকের ধারওয়াদ লোকসভা কেন্দ্রের চারবারের বিজেপি সাংসদ। ২০০৯ সাল থেকে তিনি এই কেন্দ্রের একটানা চারবারের সাংসদ। ২০১২-র জুলাই থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত তিনি কর্ণাটক বিজেপির সভাপতি ছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন