Prakash Raj: আমার ভিডিও ভাইরাল হবার পর এখন 'নাটক' করছে কমিশন - নাম বাতিল বিতর্কে ফের সরব প্রকাশ রাজ

People's Reporter: প্রকাশ রাজ বলেন, তাঁর কাছে সব কথোপকথনের রেকর্ড আছে। তাঁর প্রাথমিক প্রতিবাদ ভাইরাল হয়ে যাওয়ার পরে নির্বাচনী আধিকারিকরা পিছু হটেছেন এবং এখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
ভিডিও বার্তা প্রকাশ রাজের
ভিডিও বার্তা প্রকাশ রাজেরছবি প্রকাশ রাজের এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানালেন অভিনেতা প্রকাশ রাজ। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, "বন্ধু... আপনি একজন নাগরিকের মর্যাদাকে কোনওভাবেই ক্ষুণ্ণ করতে পারেন না।" নির্বাচন কমিশনের দাবিকে ‘মিথ্যা’ অভিহিত করে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, কমিশন ‘নাটক’ করছে। একদিন আগেই তাঁর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার অভিযোগ তুলেছিলেন অভিনেতা রাজ। এরপর বুধবার কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় তিনি যেহেতু ঠিকানা বদল করেছেন তাই তাঁর নাম অন্য জায়গায় আছে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ বলেন, তাঁর কাছে সমস্ত কথোপকথনের রেকর্ড আছে। তিনি আরও বলেন, তাঁর প্রাথমিক প্রতিবাদ ভাইরাল হয়ে যাওয়ার পরে নির্বাচনী আধিকারিকরা পিছু হটেছেন এবং এখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। প্রকাশ আরও বলেন, আমি একজন সেলিব্রিটি আমার কাজের জন্য। কিন্তু এর বাইরে আমিও আর পাঁচ জনের মতই সাধারণ মানুষ। এই লড়াই সেই সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে। প্রকাশ রাজ বলেন, এই লড়াই একজন নাগরিকের মর্যাদার লড়াই, ভোটের লাইনে দাঁড়ানোর অধিকারের লড়াই।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দেওয়া বিবৃতিকে চ্যালেঞ্জ করে প্রকাশ রাজ জানিয়েছেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রথমে তাঁর স্ট্যাটাস ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ দেখানো হয়েছিল। যার অর্থ নাম মুছে ফেলা এবং তাঁকে ফর্ম ৬-এ আবেদন করার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁর ভিডিও বার্তা ভাইরাল হয়ে যাওয়ার পর কমিশনের পক্ষ থেকে তাঁকে ফোন করে ভুল স্বীকার করা হয় এবং সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপরেই প্রকাশ জানিয়েছেন, এই সমস্ত কল রেকর্ড তাঁর কাছে রয়েছে।

প্রকাশ দাবি করেছেন, তাঁকে ফোন করার পরেই কমিশনের পক্ষ থেকে ওয়েবসাইটে তাঁর স্ট্যাটাস স্থায়ীভাবে স্থানান্তরিত থেকে স্থানান্তরিত করা হয় এবং সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন ডেকে বলা হয় কোনও তথ্য মুছে ফেলা হয়নি। নিজের পুরোনো ঠিকানায় রাতের বেলায় ক্যামেরাসহ বিএলও-র যাওয়াকে ‘নাটক’ এবং ‘ভাঁওতাবাজী’ বলে অভিহিত করেছেন। এই বিষয়ে তিনি একটি বড়ো সাংবাদিক সম্মেলন করবেন বলেও এদিন জানিয়েছেন।

ভিডিও বার্তা প্রকাশ রাজের
Prakash Raj: 'এই কেন্দ্রেই জন্মেছি, এখানেই থাকি' - এসআইআরে নাম বাদ পড়ার অভিযোগ জানালেন প্রকাশ রাজ
ভিডিও বার্তা প্রকাশ রাজের
BJP বিরোধিতার ‘শাস্তি! আর্থিক দুর্নীতি মামলায় ‘তদন্তের স্বার্থে’ অভিনেতা প্রকাশ রাজকে তলব ইডির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in