Muzaffarnagar Riots: ২৫ জন বিজেপি নেতা ও হিন্দু কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি আদালতের

People's Reporter: মুজফ্ফরনগর দাঙ্গায় মোট ৫১০টি মামলা দায়ের হয়েছিল। অভিযুক্ত ছিলেন ৮,৮৬৯ জন। এর মধ্যে ১৭৫টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছিল। ১৬৫টি মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছিল।
২০১৩ সালে মুজফফরনগরের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর টহলদারি
২০১৩ সালে মুজফফরনগরের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর টহলদারিফাইল ছবি, দ্য স্ক্রল থেকে সংগৃহীত
Published on

২০১৩ সালের মুজফফরনগর দাঙ্গা সংক্রান্ত এক মামলা তুলে নেবার অনুমতি দিল বিশেষ এমপি-এমএলএ আদালত। প্রশাসনিক তথ্য অনুসারে ২০১৩ সালের এই ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। এই ঘটনায় উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব আগরওয়াল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী সুরেশ রানা সহ প্রায় ২৫ জন বিজেপি নেতা ও হিন্দু কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

উত্তরপ্রদেশ সরকারের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের পর রাষ্ট্রপক্ষ নামক এক সংগঠন এই মামলা তুলে নেবার দাবি জানায়। যাতে সম্মতি দিয়েছেন এমপি-এমএলএ আদালতের বিচারক এবং অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র কুমার ফৌজদার। বুধবার এই মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হয়েছে। একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

২০১৩ সালের ৩১ জুলাই মুজফফরনগর জেলার নাগলা মাদোর নামক অঞ্চলে এক মহা পঞ্চায়েতে বক্তৃতার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ ওঠে। যে ঘটনায় ভিএইচপি নেতা সাধ্বী প্রাচী, নরসিংহানন্দ, প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক কানসাল, উমেশ মালিক সহ একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এঁদের সকলের বিরুদ্ধেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করা, সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধাদান, বক্তৃতার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ ছিল। ওই বছরেরই সেপ্টেম্বর মাসে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে মুজফফরনগরে।

এর আগে ২০২১ সালের মার্চ মাসে ২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গা মামলায় ১২ জন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। স্থানীয় আদালত তাঁদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা প্রত্যাহারের অনুমতি দেয়। এই বিজেপি নেতাদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুরেশ রানা, বিজেপি বিধায়ক সংগীত সোম, বিজেপির প্রাক্তন সাংসদ ভরতেন্দু সিংহ এবং ভিএইচপি নেতা সাধ্বী প্রাচী। আদালতে উত্তরপ্রদেশ সরকার আবেদন করেছিল যে, উত্তরপ্রদেশ সরকার জনস্বার্থে বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালতের উচিত মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা।

২০২১ সালের আগস্ট মাসে মুজফ্ফরনগর দাঙ্গার সাথে সম্পর্কিত ৭৭টি মামলা তুলে নেয় উত্তরপ্রদেশ সরকার। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এমিকাস কিউরির সিনিয়র অ‍্যাডভোকেট বিজয় হানসারিয়া সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট দাখিল করেন, সেখানে এই দাবি করা হয়।

হানসারিয়া তাঁর রিপোর্টে জানিয়েছিলেন, ২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গার সাথে যুক্ত ৭৭টি মামলা প্রত্যাহার করে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। প্রত‍্যাহারের জন্য কোনো কারণ দেখায়নি যোগী সরকার। এই মামলাগুলিতে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে, তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতো।

হানসারিয়ার রিপোর্টে বলা হয়, উত্তরপ্রদেশ ছাড়াও আরো বেশ কয়েকটি রাজ্যে বিধায়কদের বিরুদ্ধে থাকা একাধিক মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যেখানে কর্ণাটক সরকার কোনো কারণ না দেখিয়ে ৬২টি মামলা প্রত্যাহার করে, কেরল সরকার ৩৬টি মামলা, তেলেঙ্গানা সরকার ১৪টি মামলা, তামিলনাড়ু সরকার ৪টি মামলা প্রত্যাহার করে নেয়।

মুজফ্ফরনগর দাঙ্গায় মোট ৫১০টি মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্ত ছিলেন ৮,৮৬৯ জন। এর মধ্যে ১৭৫টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছিল। ১৬৫টি মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছিল এবং ১৭০টি মামলা বাতিল করে দেওয়া হয়েছিল।

২০১৩ সালে মুজফফরনগরের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর টহলদারি
Muzaffarnagar Riots: কোনো কারণ না দেখিয়েই ৭৭ মামলা প্রত্যাহার যোগী সরকারের
২০১৩ সালে মুজফফরনগরের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর টহলদারি
Muzaffarnagar Riots: দোষী সাব্যস্ত BJP বিধায়ক বিক্রম সাইনি সহ ১২ জন, অস্বস্তিতে গেরুয়া শিবির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in