Kerala: বিজয়ন সরকারের আনা নাম বদলের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্মতি; কেরালা হতে চলেছে কেরালাম

People's Reporter: ২৪ জুন ২০২৪ তারিখে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভারতীয় সংবিধানের ৩ নং অনুচ্ছেদের অধীনে রাজ্যের নাম পরিবর্তন করে প্রথম তফশিলে ‘কেরালাম’ রাখার আহ্বান জানিয়ে প্রস্তাবটি উত্থাপন করেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নফাইল ছবি, সংগৃহীত
Published on

নাম বদল হচ্ছে কেরালার (Kerala)। আগামীদিনে দক্ষিণের এই রাজ্যের নাম হবে ‘কেরালাম’ (Keralam)। কেরালা সরকারের পাঠানো প্রস্তাবে মঙ্গলবারই সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। যে সিদ্ধান্তের পরে কেরালার নাম বদলে কেরালাম হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রীসভার বৈঠকের পর জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এদিন মন্ত্রীসভার বৈঠক হয়েছে। যে বৈঠকে কেরালা সরকারের নাম বদলের প্রস্তাবে সহমত প্রকাশ করেছে মন্ত্রীসভা। কেরালা সরকারের পাঠানো নাম বদল সংক্রান্ত বিল কেরালা বিধানসভায় পাঠিয়ে দেওয়া হবে।

জানা গেছে, মন্ত্রিসভার অনুমোদনের পর, ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের ৩ নং অনুচ্ছেদের শর্ত অনুসারে তাদের মতামতের জন্য বিধানসভার একটি খসড়া, বিশেষ করে কেরালা (নাম পরিবর্তন) বিল, ২০২৬, কেরালা রাজ্য বিধানসভায় পাঠাবেন। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কেরালা বিধানসভার মতামত জানার পর ভারত সরকার সংসদে কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালাম’ রাখার লক্ষ্যে কেরালা (নাম পরিবর্তন) বিল, ২০২৬ উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির আনুষ্ঠানিক মতামত চাইবে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে ২৪ জুন ২০২৪ তারিখে কেরালা বিধানসভায় রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে 'কেরালাম' করার জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভারতীয় সংবিধানের ৩ নং অনুচ্ছেদের অধীনে রাজ্যের নাম পরিবর্তন করে প্রথম তফশিলে ‘কেরালাম’ রাখার আহ্বান জানিয়ে প্রস্তাবটি উত্থাপন করেন।

কেরালা বিধানসভার প্রস্তাবে বলা হয়েছিল, “আমাদের রাজ্যের নাম মালায়ালম ভাষায় ‘কেরালাম’। ১৯৫৬ সালের ১লা নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্যগুলি গঠিত হয়েছিল। কেরালা পিরাভি দিবসও ১লা নভেম্বর”।

“জাতীয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই, মালায়ালাম ভাষাভাষী জনগণের জন্য সংযুক্ত কেরালা গঠনের জোরালো দাবি ছিল। কিন্তু সংবিধানের প্রথম তফসিলে আমাদের রাজ্যের নাম ‘কেরালা’ হিসেবে লিপিবদ্ধ করা হয়। এই বিধানসভা সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছে যে সংবিধানের ৩ নং অনুচ্ছেদ অনুসারে ‘কেরালাম’ নাম পরিবর্তনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক”।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
Kerala: দলের বর্ষীয়ান নেতার মুখে পিনারাই বিজয়নের প্রশংসা; কেরালায় ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
Kerala: কেরালার সবচেয়ে ছোট অঙ্গ দাতা ১০ মাসের আলিন, নতুন জীবন দেবে পাঁচজনকে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in