Kerala: মনোনয়ন দেয়নি দল; ক্ষোভে নির্দল প্রার্থী হিসেবেই লড়বেন বর্ষীয়ান সিপিআইএম নেতা সুধাকরণ

People's Reporter: সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবীর কাছে আম্বালাপ্পুজ্ঝা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে দরবার করেছিলেন ৭৫ বছর বয়সী জি সুধাকরণ। যদিও তাঁর সেই আবেদনে সাড়া দেননি এম এ বেবী।
জি সুধাকরণ
জি সুধাকরণফাইল ছবি, এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে কেরালায় একের পর এক ঘটনায় ক্রমশ দানা বাঁধছে রাজনৈতিক জল্পনা। বৃহস্পতিবার সিপিআইএম কেরালার বর্ষীয়ান নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জি সুধাকরণ আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে আম্বালাপুঝা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন। যদিও তিনি জানিয়েছেন, দল ছেড়ে দেওয়া বা অন্য কোনও দলে তাঁর যোগদান করার প্রশ্নই নেই। তাঁর এই সিদ্ধান্তে দৃশ্যতই যথেষ্ট বিব্রত সিপিআইএম। ২০২১ সালে তাঁকে মনোনয়ন না দেবার পরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে।

৭৫ বছর বয়সী জি সুধাকরণ কেরালায় সিপিআইএম-এর পরিচিত নেতৃত্ব। দীর্ঘ ৬৩ বছর ধরে দলের সঙ্গে তাঁর সম্পর্ক। ১৯৭০ সালে তিনিই প্রথম কেরালায় এসএফআই-এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রয়াত প্রবাদপ্রতিম সিপিআইএম নেতা ভি এস অচ্যুতানন্দনকে দেখেই তাঁর রাজনীতিতে যোগদান। তাঁর এই সিদ্ধান্ত ঘোষণার পর এখনও পর্যন্ত কিছু জানায়নি সিপিআইএম। যদিও সুধাকরণ জানিয়েছেন, গতকাল এই বিষয়ে সাধারণ সম্পাদক এম এ বেবীর সঙ্গে তাঁর কথা হয়েছে। এক সপ্তাহ আগে সি এস সুজাতাও এসে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। আমাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়েছে।

নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এদিন সুধাকরণ জানিয়েছেন, এটা আমার ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে সিপিআইএম-এর কোনও সম্পর্ক নেই। সিপিআইএম-এর কোনও নেতৃত্বের আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। রাজনৈতিক মহলের মতে দলের প্রতি প্রবল ক্ষোভ থেকেই একথা বলেছেন ৭৫ বছর বয়সী সুধাকরণ। সূত্র অনুসারে, এবার নিজের সদস্যপদ পুনঃনবীকরণ করাননি সুধাকরণ।

গতকালের সাংবাদিক সম্মেলনে কেরালায় সিপিআইএম-এর ‘দু-দফা’ নীতিরও কড়া সমালোচনা করেন সুধাকরণ। তাঁর মতে, যদি কাউকে দু’বারের বেশি মনোনয়ন নাই দেওয়া হবে তাহলে কীভাবে টমাস আইজ্যাককে নির্বাচনে দাঁড় করানো হয়। এর পাশাপাশি তিনি দলের আরও ১২ নেতার নাম করেন যাদের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, আমি মনে করি তাঁদেরই নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত যাদের জয়ের সম্ভাবনা সর্বাধিক।

সিপিআইএম-এর সঙ্গে তাঁর কয়েক দশকের সম্পর্কের উল্লেখ করে সুধাকরণ বলেন, কেরালায় সিপিআইএম-এর প্রভাব ক্রমশ কমছে। দলের শীর্ষ নেতৃত্বের এই বিষয়ে নজর রাখা উচিত। তিনি আরও বলেন, গত ৪৩ বছর ধরে তিনি সিপিআইএম সদস্য এবং ১৫ বার তিনি পার্টি কংগ্রেসে প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন। অথচ স্থানীয় স্তরের কিছু নেতা তাঁর এবং তাঁর প্রয়াত পিতার বিরুদ্ধে কুৎসা করেছে।

সুধাকরণ নিশ্চিত করেছেন যে সিপিআই(এম) ছেড়ে অন্য কোনও দলে যোগদানের কোনও পরিকল্পনা তাঁর নেই। যদিও শোনা যাচ্ছে, ইউডিএফ আম্বালাপ্পুজ্ঝা কেন্দ্রে কোনও প্রার্থী না দিয়ে সুধাকরণকে সমর্থন জানাবে। এর আগে তিনি সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবীর কাছে আম্বালাপ্পুজ্ঝা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে দরবার করেছিলেন। যদিও তাঁর সেই আবেদনে সাড়া দেননি এম এ বেবী।

আলাপ্পুঝার এই আম্বালাপ্পুঝা আসন গত কয়েক দশক ধরে বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্রে ২০২১ সালের নির্বাচনে, বর্তমান বিধায়ক সালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম. লিজুকে ১১,১২৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। ২০১৬ এবং ২০২১ সালে এই কেন্দ্র থেকে সুধাকরণ ২২,৬২১ ভোটে এবং ১৬,৫৮০ ভোটে জয়লাভ করেছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালে সুধাকরণকে মনোনয়ন দেওয়া না হলে তিনি দলীয় প্রার্থী এইচ সালামের বিরুদ্ধে প্রচার করেছিলেন বলে অভিযোগ ওঠে। যে অভিযোগের নিরিখে দলে তদন্ত কমিশন গঠিত হয়। কমিশনের রিপোর্টে সুধাকরণ দোষী সাব্যস্ত হন। এরপরেই তাঁর অবনমন ঘটিয়ে তাঁকে শাখা কমিটিতে নামিয়ে দেওয়া হয়।  

জি সুধাকরণ
Kerala: কেরালায় কে কে শৈলজার কেন্দ্র বদল; কংগ্রেসের শক্ত ঘাঁটিতে কেন? প্রশ্ন দলের অন্দরেই
জি সুধাকরণ
Kerala: কান্নুরে কংগ্রেসের ছাত্র সংগঠনের হাতে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ, নিন্দায় সরব বিজয়ন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in