

নির্বাচন ঘোষণার পরেই কেরালায় বাম গণতান্ত্রিক জোট এলডিএফ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। কেরলার ১৪০ বিধানসভা আসনের জন্য আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। রাজ্যের ২০২১ সালের শেষ বিধানসভা নির্বাচনে এলডিএফ জয়ী হয়েছিলে ৯৯ আসনে। বিরোধী জোট ইউডিএফ জয়ী হয়েছিল ৪১ আসনে। সেবার বিজেপি কেরালায় কোনও আসনে জয়ী হয়নি। ২০১৬ সালে এলডিএফ জয়ী হয় ৯১ আসনে।
গতকাল কেরালায় এলডিএফ-এর পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করছে ৮১ আসনে। রাজ্যের বর্তমান বিধায়কদের মধ্যে থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন ৫৬ জন। এই তালিকায় মহিলা প্রার্থীর সংখ্যা ১০। এর আগের নির্বাচনে সিপিআইএম-এর মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ১২।
গতকাল দলের প্রার্থী তালিকা প্রকাশ করে সিপিআইএম রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন জানিয়েছেন পালাক্কাদ, এরনাকুলাম সহ ৬টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষিত হবে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কান্নুর জেলার ধর্মদাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই তিনি তৃতীয়বার তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৬ এবং ২০২১ - শেষ দুই বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়লাভ করেন রাজ্যের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি, শাসক দলের নয়জন মন্ত্রীও লড়াইয়ের ময়দানে আছেন। এছাড়াও প্রার্থীদের মধ্যে আছেন ভি শিবানকুট্টি, বীণা জর্জ, টি এন ভাসাভান, কে কে শৈলজা। যদিও কে কে শৈলজার কেন্দ্র বদল করে তাঁকে পেরাভুর কেন্দ্রে মনোনয়ন দেওয়া হয়েছে। তালিপারাম্বা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্য সম্পাদক গোবিন্দন-এর স্ত্রী পি কে শ্যামলা।
প্রার্থী তালিকা থেকে উল্লেখযোগ্যভাবে যারা বাদ পড়েছেন তাঁদের মধ্যে আছে প্রাক্তন মন্ত্রী এম এম মানি, স্পিকার এ এন শমশীর। সিপিআইএম সূত্র অনুসারে, কিছু ব্যতিক্রম ছাড়া দলীয় নীতি মেনে যে সব প্রার্থী একটানা দু’বার এক কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তাঁদের কেন্দ্র বদল করা হয়েছে।
প্রার্থী তালিকা থেকে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত কোল্লামের বিধায়ক এম মুকেশের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন এস জয়মোহন। তালিকায় বেশ কয়েকজন নির্দল প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়েছে সিপিআইএম। যাদের মধ্যে রয়েছেন কে টি জলিল, ভি আবদুল রহমান, সুজিত বিজয়ন প্রমুখ।
সিপিআইএম-এর পাশাপাশি ২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআই। সিপিআই কেরালার সম্পাদক বিনয় বিশ্বম রবিবার এই তালিকা প্রকাশ করেন। কেরালার বাম সরকারের চার বর্তমান মন্ত্রী জি আর অনিল, জে চিনচুরানি, কে রাজন এবং পি প্রসাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের প্রার্থী তালিকায় ৫ জন মহিলা প্রার্থী আছেন।
সিপিআই-এর প্রার্থী তালিকায় বর্তমান বিধায়ক ই চন্দ্রশেখর, সি কে আশা, পি বালাচন্দ্রন, পিএস সুপাল, চিত্তয়াম গোপাকুমার, ইকে বিজয়ন, ভি শশী এবং সিসি মুকুন্দনকে এবার প্রার্থী করা হয়নি।
তিরুবনন্তপুরম
পরশলা – সি কে হরেন্দ্রন
নেয়াত্তিঙ্করা - কে আনসালান
ভাট্টিউরক্কাভু - ভি কে প্রশান্ত
কাত্তাক্কাদা - আইবি সতীশ
নেমোম - ভি শিভানকুট্টি
কাজাকুট্টম - কদাকামপল্লী সুরেন্দ্রন
ভারকালা - ভি জয়
বামনপুরম - ডি কে মুরালি
আত্তিংগাল - ওএস অম্বিকা
অরুপহান
কোল্লাম
কোল্লাম - এস জয়মোহন
ইরাভিপুরম - এম নৌশাদ
চাভারা - সুজিত বিজয়ন
কুন্দারা - এস সাজিকুমার
কোত্তারাক্কারা - কে এন বালাগোপাল
পাথানামথিত্তা
আরানমুল - বীণা জর্জ
কোনি - কে ইউ জেনেশ কুমার
আলাপ্পুঝা
চেঙ্গানুর - সাজি চেরিয়ান
কায়মকুলাম - ইউ প্রথিবা
আম্বালাপুজা - এইচ সালাম
অরুর - ডালিমা জোজো
মাবেলিক্কারা - এমএস অরুণ কুমার
আলাপুজা - পিপি চিতারঞ্জন
কোট্টায়াম
এট্টুমানুর - ভিএন ভাসান
কোট্টায়ম - কে অনিল কুমার
পুথুপালি - কে এম রাধাকৃষ্ণান
ইদুক্কি
উদুম্বঞ্চোলা - কে কে জয়েন্দ্রন
দেবীকুলাম - অ্যাডভোকেট এ রাজা
এর্নাকুলাম
আঙ্গামালি - সাজু পাল
কোচি - কেজে ম্যাক্সি
ভাইপিন - এমপি শাইনি
কুন্নাথুনাডু - পিভি শ্রীনিজান
থ্রিক্কাকারা - অ্যাডভ পুষ্প দাস
ত্রিপ্পুনিথুরা - কেএন উন্নিকৃষ্ণান
কালামাসেরি - পি রাজীব
কোথামঙ্গলম - অ্যান্টনি জন
আলুভা - অ্যাম আরিফ
এর্নাকুলাম -
ত্রিশুর
ইরিঞ্জালকুদা - আর বিন্দু
ভাদাক্কানচেরি - জেভিউর চিত্তিলাপ্পিলি
মানলুর - সি রবীন্দ্রনাথ
চেলাক্কারা - ইউআর প্রদীপ
গুরুভায়ুর - এন কে আকবর
পুথুক্কাদ - কে কে রামচন্দ্রন
কুন্নামকুলাম - এসি মঈদিন
পালাক্কাড
আলাথুর - টিএম শসি
নেনমারা - কে প্রেমান
পালাক্কাদ -
মালাবুঝা - এ প্রভাকরণ
কোঙ্গদ - কে সন্থাকুমারী
থারুর - পিপি সুমোদ
অট্টপ্পালাম - কে প্রেমকুমার
শোর্নুর - পিপি মামিকুট্টি
থ্রিথালা - এমবি রাজেশ
মালাপ্পুরম
থাভানুর - কেটি জলিল
থানুর - ভি আব্দুল রহিমান
পোন্নানি - এম কে জাকির
কনডট্টি - কেপি সুলাইমান হাজি
পেরিন্থালমান্না - ইপি মুহাম্মদ হানিফা
নীলাম্বুর - ইউ শরাফালি
মানকাদা - ইপি আলাভি
ভান্দুর - কে কে দামোদরন
মালাপ্পুরম -
ভেঙ্গারা - মুহাম্মদ তাভা কুন্দুকুঝিল
কোঝিকোড়
কুট্টিয়াদি - কেপি কুঞ্জহাম্মেদ কুট্টি মাস্টার
কোইলান্দি - কে দাসান
পেরাম্বরা - টিপি রামকৃষ্ণান
বালুসেরি - কেএম সচিদেব
কোঝিকোড় উত্তর - থোত্তাথিল রবীন্দ্রন
বেপুর - পিএ মুহাম্মদ রিয়াস
কুন্নামঙ্গলাম - পিটিএ রহিম
কোদুভাল্লি -
তিরুভাম্বাদি - লিন্টো জোসেফ
ওয়েইনাড
মানন্তবাদী - বা কেলু
বাথেরি - এমএস বিশ্বনাথন
কান্নুর
ধর্মদোম - পিনারাই বিজয়ন
পায়ান্নুর - টি আই মধুসূধন
কালিয়াসেরি - এম ভিজিন
আজিকোড - কেভি সুমেশ
মাত্তান্নুর - ভি কে সনোজ
থালাসেরি - কারাই রাজন
থালিপারম্বু - পিকে শ্যামলা
পেরাভুর - কে কে শৈলজা
কাসারগড়
উদুমা - সিএইচ কুঞ্জাম্বু
থ্রিক্কারিপুর - ডাঃ পিপি মুস্তফা
মঞ্জেশ্বরম - কেআর জয়ানন্দ
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন