Congress: ১০-১২ আগস্ট, উপস্থিত থাকতেই হবে সংসদে; লোকসভা, রাজ্যসভা সাংসদদের জন্য হুইপ জারি কংগ্রেসের

People's Reporter: কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের জন্য এই হুইপ জারি করা হয়েছে। রাজ্যসভার সাংসদদের জন্য হুইপ জারি করেছেন কংগ্রেসের মুখ্য সচেতক সাংসদ জয়রাম রমেশ।
সংসদ ভবন
সংসদ ভবন ছবি - সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের জন্য হুইপ জারি করলো কংগ্রেস (Congress)। কংগ্রেসের পক্ষ থেকে জারি করা হুইপে বলা হয়েছে আগামী ১০, ১১ এবং ১২ আগস্ট দলের রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদকে সংসদে নিজ নিজ কক্ষে উপস্থিত থাকতে হবে। সংসদের অধিবেশন শুরু হওয়ার সময় থেকে যতক্ষণ পর্যন্ত সংসদ চলবে ততক্ষণ সাংসদদের অধিবেশন কক্ষে উপস্থিত থাকবে বলেও ওই হুইপে জানানো হয়েছে।

নিজেদের দলের সাংসদদের উপস্থিতির পাশাপাশি ইন্ডিয়া মঞ্চের (I-N-D-I-A Bloc) সমস্ত সাংসদকেও ওই তিন দিন সংসদের অধিবেশনে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের জন্য এই হুইপ জারি করা হয়েছে। রাজ্যসভার সাংসদদের জন্য হুইপ জারি করেছেন কংগ্রেসের মুখ্য সচেতক সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ কে সুরেশ (K Suresh)।

তিন লাইনের এই হুইপে তিনি জানিয়েছেন, আগামী ১০, ১১ এবং ১২ই আগস্ট, অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধবার রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য উত্থাপন করা হবে। রাজ্যসভায় কংগ্রেস দলের সব সদস্যকে অনুরোধ করা হচ্ছে ২০২৬-এর ১০, ১১ এবং ১২ আগস্ট সোম, মঙ্গল ও বুধবার সকাল ১১ টা থেকে অধিবেশন মুলতুবি হওয়া পর্যন্ত অবশ্যই সভায় উপস্থিত থাকতে হবে এবং দলের অবস্থানকে সমর্থন করতে হবে। এই বিষয়টিকে সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে।

অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহেই সংসদে বিতর্কিত এফসিআরএ (FCRA) সংশোধনী বিল আলোচনা এবং পাসের জন্য উত্থাপন করা হবে। এছাড়াও কেন্দ্র পুনর্বিন্যাস সংক্রান্ত বিল, যার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন সেই বিল আগামী সপ্তাহেই আলোচনার জন্য উত্থাপিত হতে পারে। যদিও আগামী সপ্তাহে কী কী বিষয়ে সংসদে আলোচনা হবে তা নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী এখনও স্পষ্ট করে কিছু জানাননি। এই খবর ছড়িয়ে পড়ার পরেই কংগ্রেসের পক্ষ সাংসদদের উপস্থিতির জন্য হুইপ জারি করা হয়েছে।

সংসদ ভবন
BJP-র আমলে সৎ সাংবাদিকতা নিরাপত্তাহীনতায় ভুগছে - সাংবাদিকের মৃত্যুর স্বচ্ছ তদন্ত দাবি রাহুল গান্ধীর
সংসদ ভবন
Congress: যে কোনও বিরুদ্ধ মতকে বিজেপি ভয় পায় - অধ্যাপকের গ্রেপ্তারির প্রতিবাদে সরব কংগ্রেস

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in