ইথানল মিশ্রিত জ্বালানি নীতির বিরুদ্ধে যন্তর মন্তরে গাড়ি মালিকদের বিক্ষোভ; কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?

People's Reporter: বিক্ষোভে অংশগ্রহণকারী একাধিক গাড়ির মালিক দাবি করেন, ই-২০ পেট্রোল ব্যবহার শুরু করার পর ফুয়েল সিস্টেম জ্যাম হয়ে গেছে, ইঞ্জিনের কর্মক্ষমতা কমে গেছে। গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে গেছে।
যন্তর মন্তরে হামারা গাড়ি, হামারা অধিকার শীর্ষক প্রতিবাদ সভা
যন্তর মন্তরে হামারা গাড়ি, হামারা অধিকার শীর্ষক প্রতিবাদ সভাছবি তহসীন পুনাওয়ালা অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

এতদিন সোশ্যাল মিডিয়াতেই মানুষ ক্ষোভ প্রকাশ করছিলেন ই-২০ নিয়ে। এবার সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায় নেমে এল ই-২০ বিরোধী বিক্ষোভ। রবিবার দিল্লীর যন্তর মন্তরে এই বিক্ষোভ বেশ কয়েকজন গাড়ি মালিক। ‘হামারা গাড়ি, হামারা অধিকার’ শীর্ষক বিক্ষোভে নেতৃত্ব দেন টেলিভিশন ব্যক্তিত্ব তাহসিন পুনাওয়ালা ও টিম ভারত। বেশ কয়েকজন গাড়ির মালিক গতকালের বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়ে বিক্ষোভকারীরা বলেন, ভোক্তাদের উদ্বেগের কথা বিবেচনা না করেই সরকার খুব দ্রুত ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বাজারে চালু করে দিয়েছে। এই ই-২০ জ্বালানী ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমে গেছে, ইঞ্জিনে সমস্যা দেখা দিচ্ছে এবং ব্যয়বহুল মেরামতের দরকার হচ্ছে।

বিক্ষোভে অংশগ্রহণকারী একাধিক গাড়ির মালিক দাবি করেন, ই-২০ পেট্রোল ব্যবহার শুরু করার পর ফুয়েল সিস্টেম জ্যাম হয়ে গেছে, ইঞ্জিনের কর্মক্ষমতা কমে গেছে। গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি মাইলেজও কমে গেছে।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে গতকালের এই বিক্ষোভে বেশ কিছু বিজেপি সমর্থকও উপস্থিত ছিলেন। যদিও আয়োজকরা স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন, গতকালের বিক্ষোভ সম্পূর্ণ অরাজনৈতিক এবং গাড়ি নিয়ে উদ্বেগের কারণেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ ই-২০ ব্যবহার শুরু করার পর থেকেই তাদের গাড়িতে বিভিন্ন সমস্যা শুরু হয়েছে।

যদিও দিল্লিতে ই-২০ বিরোধী বিক্ষোভ হলেও এই বিষয়ের বিশেষজ্ঞরা দাবি করেছেন, এখনও পর্যন্ত এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি যে ই-২০ ব্যবহারের কারণে গাড়ির ক্ষতি হচ্ছে। তাঁরা ইথানল মিশ্রিত পেট্রোলের পক্ষেই যুক্তি দিয়েছেন। সরকারের পক্ষ থেকেও বারবার ই-২০ পেট্রোল নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

তবে সরকারের এই আশ্বাসবাণী মানতে চাইছেন না গাড়ির মালিকরা। তাদের অধিকাংশেরই বক্তব্য ই-২০ পেট্রোল ব্যবহার করার পর গাড়ির মাইলেজ অনেকটাই কমে গেছে। বিক্ষোভকারীদের বক্তব্য, আজকের এই প্রতিবাদ সময়ের দাবি। সরকারের আমাদের কথা শোনা উচিত।

এই প্রসঙ্গে বিক্ষোভে উপস্থিত এক বিজেপি সমর্থক জানিয়েছেন, কোনও দলকে সমর্থন করার অর্থ এই নয় যে কোনও প্রশ্ন বা সমালোচনা ছাড়াই তাদের সব নীতি মেনে নিতে হবে। ইন্ডিয়া টুডে-কে ওই বিজেপি সমর্থক জানিয়েছেন, ‘আমরা অন্ধ সমর্থক নই। যেটা ভুল আমরা সেটার সমালোচনা করি। এই নীতি সম্পূর্ণ ভুল, কিন্তু তা বাস্তবায়ন করা হচ্ছে। বিজেপির একজন সমর্থক এবং ভোটার হিসেবে আমি সরকারের এই পদক্ষেপ সমর্থন করতে পারি না।

ইথানল জ্বালানি ব্যবহারের কারণে মাইলেজ কমে যাওয়ার দাবি খণ্ডন করে ২ জুলাই পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে এক বিশদ নোট প্রকাশ করা হয়েছে। যে বিবৃতিতে সরকার জ্বালানি মিশ্রণ কর্মসূচির সমর্থন করে জানিয়েছে প্রক্রিয়াটি ফিল্ড ট্রায়াল দ্বারা সমর্থিত এবং সামগ্রিক প্রোগ্রাম অন্যান্য দেশ থেকে পর্যবেক্ষণ করা সেরা অনুশীলনগুলি মেনে চলে।

শনিবার ৪ জুলাই এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ভার্তিকা শুক্লা বলেছেন যে ইথানল মিশ্রণ প্রোগ্রামটি একটি আকস্মিক নীতি পরিবর্তনের পরিবর্তে ধীরে ধীরে, বৈজ্ঞানিকভাবে চালিত প্রক্রিয়ার ফলাফল। তিনি জানান, পেট্রোলে ইথানলের পরিমাণ ২০১৩-১৪ সালের প্রায় ১.৫ শতাংশ থেকে ২০২৫ সালের ডিসেম্বরে ২০ শতাংশে পৌঁছেছে।

যন্তর মন্তরে হামারা গাড়ি, হামারা অধিকার শীর্ষক প্রতিবাদ সভা
Rajasthan: হনুমানগড়ে ইথানল কারখানার বিরুদ্ধে বিক্ষোভ চতুর্থ দিনে - পুলিশি লাঠিচার্জের নিন্দায় CPIM
যন্তর মন্তরে হামারা গাড়ি, হামারা অধিকার শীর্ষক প্রতিবাদ সভা
অনলাইন প্ল্যাটফর্মে ডার্ক প্যাটার্ন; ক্রেতাদের বছরে ক্ষতি ২৫-২৮ হাজার কোটি, আস্থায় ধাক্কা - রিপোর্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in