Bihar: পাটনায় বাম ছাত্র যুবদের ডাকে মিছিল, অবিলম্বে আন্দোলনকারীদের মুক্তির দাবি

People's Reporter: বিক্ষোভকারীদের দাবি, গত মাসে বিহার জুড়ে ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সকল শিক্ষার্থীর মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহার।
পাটনায় ছাত্র বিক্ষোভ
পাটনায় ছাত্র বিক্ষোভছবি দীপক ভারমা
Published on

বাঁকিপুর কেন্দ্রে বিজেপিকে পরাজিত করে জন সূরজ প্রার্থী প্রশান্ত কিশোরের জয়ের পরদিনই মঙ্গলবার পাটনায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়লো। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত মাসে হওয়া আন্দোলনের সময় পুলিশি দমনপীড়নের প্রতিবাদে শত শত শিক্ষার্থী ও যুব কর্মী বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার বাম ছাত্র ও যুব সংগঠনের ডাকা বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। মিছিলে উপস্থিত ছিল আরজেডি-র ছাত্র যুবরাও। বিক্ষোভ মিছিলে SFI, AISF, AISA এবং DYFI-এর পতাকা হাতে বিক্ষোভকারীরা গান্ধী ময়দানে সমবেত হন এবং মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে মিছিল শুরু করেন। যদিও মাঝপথে ব্যারিকেড করে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। মিছিল আটকাতে পুলিশ জলকামানও ব্যবহার করে।

বিক্ষোভকারীদের দাবি, গত মাসে বিহার জুড়ে ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সকল শিক্ষার্থীর মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহার। বিক্ষোভকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও গত ২৫ জুলাই বনধের দিন বিক্ষোভে যাঁদের আটক করা হয়েছিল তাঁদের এখনও মুক্তি দেওয়া হয়নি। ঘটনার দিন প্রায় ৬০০ জনকে আটক করেছিল পুলিশ।

এই ঘটনার পর AISA-র সভানেত্রী নেহা বোরার নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিজিপি (DGP) বিনয় কুমারের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ঘোষণা করে যে শিক্ষার্থীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে এবং কারাবন্দিদের মুক্তি দেওয়া হবে। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ—সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করেনি সরকার। এদিনের বিক্ষোভে ছাত্রদের সঙ্গে যোগ দেন পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব এবং রাজ্যের কংগ্রেস সভাপতি রাজেশ রাম।

প্রসঙ্গত, গতকালই বাঁকিপুর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পাটনা লাগোয়া এই কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও উপনির্বাচনে বিজেপি প্রার্থী পরাজিত হন। এই কেন্দ্রের নির্বাচনে জয়ী হয়েছেন জন সূরজ প্রার্থী প্রশান্ত কিশোর। সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী হবার পর এটাই ছিল তাঁর প্রথম পরীক্ষা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন রক্ষা করতে ব্যর্থ হয়েছে বিহার বিজেপি।

পাটনায় ছাত্র বিক্ষোভ
CJP Protest: ছাত্রদের আন্দোলনে সমর্থন জানিয়ে নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে অরিজিৎ সিং
পাটনায় ছাত্র বিক্ষোভ
CJP Protest: ছাত্র যুবদের সংসদ অভিযানে পুলিশি লাঠিচার্জ - প্রতিবাদে CPIM, কংগ্রেস সহ সব বিরোধীরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in