Bihar: বাতিল হতে পারে বিহারের নির্বাচন? সুপ্রিম কোর্টের দ্বারস্থ পিকে-র জন সূরজ; ফের ভোটের দাবি

People's Reporter: নিজেদের করা আবেদনে জন সূরজ পার্টি জানিয়েছে, বিহার সরকার ভোট ঘোষণার পর রাজ্যের সব মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন।
পিকে
পিকে গ্রাফিক্স - আকাশ
Published on

বিহারের পুরো নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টি। সুপ্রিম কোর্টের কাছে বিহারের ২০২৫ সালের নির্বাচন বাতিল করে তিনি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। আগামীকাল শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হবার কথা।

নিজেদের করা আবেদনে জন সূরজ পার্টি জানিয়েছে, বিহার সরকার ভোট ঘোষণার পর রাজ্যের সব মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। জন সূরজের আবেদন অনুসারে, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হবার পর মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার নামে এই টাকা পাঠানো হয়েছে। যাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত (Model Code of Conduct – MCC) হয়েছে।

পিটিশনে ভারতীয় সংবিধানের ধারা ৩২৪ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ ধারার উল্লেখ করে বলা হয়েছে এভাবে মহিলা ভোটারদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো যায় না। মামলাকারীর আরও অভিযোগ, ভোটের সময় ভোটকেন্দ্রে ১.৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে নিযুক্ত করা হয়েছিল।    

জন সূরজের অভিযোগ, এই কাজ ক্ষমতার অপব্যবহারের সমান। এর ফলে নির্বাচনী ন্যায্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। জন সূরজের দাবি, নির্বাচনের ঠিক আগে এই ধরণের জন কল্যাণমূলক ঘোষণা বন্ধ করার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।

মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় বিহারের সব মহিলাদের প্রাথমিকভাবে ১০ হাজার করে অর্থ সাহায্য দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, মহিলাদের স্ব উদ্যোগী হবার জন্য এবং ছোটো ব্যবসা স্থাপনের জন্যে এই টাকা দেওয়া হচ্ছে।

বিহার নির্বাচন ছাড়াও জন সূরজের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারির নির্দেশিকা চাওয়া হয়েছে। জন সূরজের দাবি, ভোটের আগে কমপক্ষে ৬ মাসের সময়সীমা থাকা উচিত, যে সময় নতুন প্রকল্প বা সুবিধাভোগী প্রকল্প বাস্তবায়িত করা যাবে না।

২০২৫ বিধানসভা নির্বাচনে বিহারের ২৪৩ বিধানসভা আসনের মধ্যে কোনও আসনেই জয়ী হয়নি জন সূরজ পার্টি এবং সব আসনে জামানত জব্দ হয়েছে দলীয় প্রার্থীদের। এনডিএ শিবির জয়ী হয়েছে ২০২ আসনে এবং বিরোধী মহাজোট পেয়েছে ৩৫ আসন।

পিকে
Bihar Polls 25: বিহার বিধানসভা নির্বাচন – রেকর্ড হারে ভোটদানের আড়ালে কী?
পিকে
Bihar Polls 25: বেশ কয়েকজন বিজেপি নেতা দিল্লি এবং বিহার - দু'জায়গাতেই ভোট দিয়েছেন - রাহুল গান্ধী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in