Assam Floods: 'আসাম এই অবহেলার কথা মনে রাখবে' - বানভাসি আসামে নীলিম মহন্তের দেওয়াল ছবি ঘিরে তোলপাড়

People's Reporter: আমরা পদক্ষেপ চাই, আপনার নীরবতা নয়...”। আসামের খ্যাতনামা চিত্রশিল্পী নীলিম মহন্তের এই ফেসবুক পোষ্ট নিয়ে তোলপাড়। নিজের আঁকা ম্যুরাল সহ ফেসবুক পোষ্টে শুক্রবার একথা লিখেছেন নীলিম মহন্ত।
শিবসাগরে শিল্পী নীলিম মহন্তের আঁকা ম্যুরাল
শিবসাগরে শিল্পী নীলিম মহন্তের আঁকা ম্যুরালছবি নীলিম মহন্তের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

“মোদীজি, আসাম এই অবহেলার কথা মনে রাখবে...আমরা দাবি জানাচ্ছি যে, উজান আসামের বর্তমান বন্যা পরিস্থিতিকে যেন 'জাতীয় দুর্যোগ' হিসেবে ঘোষণা করা হয়...আমরা পদক্ষেপ চাই, আপনার নীরবতা নয়...”। আসামের খ্যাতনামা চিত্রশিল্পী নীলিম মহন্তের এই ফেসবুক পোষ্ট নিয়ে তোলপাড়। নিজের আঁকা ম্যুরাল সহ ফেসবুক পোষ্টে শুক্রবার একথা লিখেছেন নীলিম মহন্ত। ইতিমধ্যেই তাঁর আঁকা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আসামের গ্রাফিতি শিল্পী নীলিম মহন্ত সম্প্রতি বন্যা বিধ্বস্ত আসামের শিবসাগরের ডেমোতে বন্যা পরিস্থিতি নিয়ে একটি ম্যুরাল এঁকেছেন। যার মাধ্যমে তিনি রাজ্যের বন্যায় হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। শিল্পীর দাবি, আসামের এই ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক।

অনলাইনে ভাইরাল হওয়া এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যঙ্গচিত্র রয়েছে। যেখানে তিনি “আসাম বন্যা” (Assam Flood) লেখা একটি চায়ের কাপ ধরে আছেন। এই ছবির অন্য এক পাশে লেখা হয়েছে —"এটিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করুন।” শিল্পী মহন্ত জানিয়েছেন, আসামে বারবার ফিরে আসা বন্যা সংকটের প্রতি সরকারের “উদাসীন” মনোভাবকে তুলে ধরতেই তিনি ম্যুরালটি এঁকেছেন।

সোশ্যাল মিডিয়ায় ম্যুরালটি শেয়ার করে নীলিম মহন্ত লিখেছেন, “মোদীজি, আসাম এই অবহেলার কথা মনে রাখবে” এবং তিনি “নীরবতা”র পরিবর্তে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। সামাজিক সমস্যা তুলে ধরার জন্য পাবলিক আর্ট বা গণ-শিল্পের ব্যবহারের জন্য পরিচিত নীলিম মহন্ত জানিয়েছেন, এই শিল্পকর্মটি বন্যা-কবলিত জনগোষ্ঠীর বেদনা ও হতাশার প্রতিফলন; পাশাপাশি এটি দীর্ঘমেয়াদী বন্যা ব্যবস্থাপনা ও অধিকতর জবাবদিহিতার আহ্বান জানাচ্ছে।

নীলিম মহন্তের এই পোষ্টে ক্ষোভ উগরে দিয়েছেন আসামের মানুষ। বিশাল সইকিয়া নামক এক ব্যক্তি এই পোষ্টের কমেন্ট সেকশনে লিখেছেন, “এর জন্য দায়ী কে? বন উজাড় করতে ও খনিজ উত্তোলনের জন্য জনগণ কি অনুমতি দিয়েছিল? এত বছরে বন্যা প্রতিরোধের জন্য সরকার কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে?”

তপস্যা দত্ত লিখেছেন, “অবৈধ খননকার্য, নির্বিচারে বনভূমি ধ্বংস এবং অপরিকল্পিত বাঁধ ও প্রতিরক্ষা-প্রাচীর নির্মাণের মতো বিষয়গুলোই এই বন্যার কারণ! অথচ ২০২১ সালে কেউ একজন এসে জোর গলায় ঘোষণা করেছিলেন যে, তাঁরা আসামকে বন্যা-মুক্ত করবেন!! তাহলে সেই প্রতিশ্রুতির কী হলো!!!???”

জনৈক নবজ্যোতি বর্মণ লিখেছেন, “ফোনে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং আসামের প্রতি ভালোবাসা দেখিয়ে বাংলা জয় করার পর দিল্লিওয়ালাদের আর আসামের প্রয়োজন নেই।”

শিল্পী নীলিম মহন্তের ফেসবুক পোষ্ট
শিল্পী নীলিম মহন্তের ফেসবুক পোষ্টছবি নীলিম মহন্তের ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট

শিল্পী নীলিম মহন্তের এই ম্যুরাল নিয়ে তীব্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত মানুষজনের কাছ থেকে এই ছবির জন্য তিনি যেমন প্রশংসা পেয়েছেন তেমনই কেউ কেউ বলেছেন, এই ম্যুরাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরপর থেকে চলছে এই ম্যুরাল নিয়ে আলোচনা, সমালোচনা।

অন্যদিকে, আসামের বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। শিবসাগর জেলায় আরও দুজনের মৃত্যুর খবর পাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ৮০-তে দাঁড়িয়েছে। রাজ্যের প্রশাসনিক সূত্র অনুসারে, ৮ জেলায় ২ লক্ষ ১২ হাজারের বেশি মানুষ এখনও ক্ষতিগ্রস্ত; এর মধ্যে চড়াইদেও, শিবসাগর ও জোড়হাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। রাজ্য সরকার বন্যা-কবলিত বাসিন্দাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে ছয় মাসের স্থগিতাদেশ ঘোষণা করেছে এবং কেন্দ্রের কাছে একটি বিশেষ সহায়তা প্যাকেজ চেয়েছে।

প্রশাসন জানিয়েছে, ২১টি রাজস্ব সার্কেলের ৪৩৭টি গ্রাম এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। বর্তমানে ৭৫,৫০০-এরও বেশি মানুষ ১১২টি ত্রাণ শিবির ও বিতরণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন; পাশাপাশি সেনাবাহিনী, এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF), দমকল ও জরুরি পরিষেবা বিভাগ, পুলিশ এবং সিভিল প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৭,০০০ হেক্টরেরও বেশি কৃষিজমি তলিয়ে গেছে এবং বাঁধ, রাস্তা, সেতু ও অন্যান্য সরকারি পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

শিবসাগরে শিল্পী নীলিম মহন্তের আঁকা ম্যুরাল
Assam Floods: আসামে ভয়াবহ বন্যায় মৃত ৭৫, সবচেয়ে ক্ষতিগ্রস্ত চড়াইদেও, শিবসাগর
শিবসাগরে শিল্পী নীলিম মহন্তের আঁকা ম্যুরাল
Assam Polls: ১০ বছরে ৬গুণ বেড়েছে হিমন্ত বিশ্বশর্মা এবং তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ, ঘোষণা হলফনামায়

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in