Arunachal Pradesh: অরুণাচল প্রদেশে এসআইআর-এর পর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ ১ লক্ষ ৯১ হাজার নাম

People's Reporter: SIR-এর পর অরুণাচল প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ৭০৯ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ৩১৫। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি সংগৃহীত
Published on

অরুণাচল প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গেল ১ লক্ষ ৯১ হাজার ভোটারের নাম। রাজ্যে এসআইআর-এর পর আজ মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যে তালিকা অনুসারে অরুণাচল প্রদেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ২৬। এসআইআর-এর আগে অরুণাচল প্রদেশে ভোটার সংখ্যা ছিল ৮ লক্ষ ৮৭ হাজার ৫০৫।

এসআইআর পরবর্তী অরুণাচল প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ৭০৯ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ৩১৫। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২।

গত ৫ জুন অরুণাচল প্রদেশে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু হয়েছিল। গত ২১ জুলাই প্রকাশিত হয় খসড়া তালিকা এবং আজ ২২ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে চূড়ান্ত তালিকা। খসড়া তালিকায় নাম ছিল ৭ লক্ষ ১৮ হাজার ৪৬ জনের। যার মধ্যে আনম্যাপড ছিল ৮৫ হাজার ১৭৫ জন।

কমিশন সূত্রের খবর অনুসারে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে মোট ১ লক্ষ ৩৩ হাজার ৪১৩ জন ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল।

অরুণাচল প্রদেশে চূড়ান্ত ভোটার তালিকায় যে সব ভোটারের নাম বাদ গেছে তাঁরা আগামী ১৫ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রধান নির্বাচনী আধিকারিকের কাছে দ্বিতীয় আপিল করা যাবে।

প্রতীকী ছবি
SIR: ‘অযৌক্তিক, স্বেচ্ছাচারী, উদ্দেশ্যপ্রণোদিত’ - এসআইআর নিয়ে ফের প্রশ্ন তুললেন এস ওয়াই কুরেশী
প্রতীকী ছবি
SIR III: ১৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এসআইআর-এর খসড়া তালিকায় ৬ কোটি ১৫ লক্ষ নাম বাদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in