Nepal: নেপালে পালাবদল; বলেন্দ্র শাহ- আরএসপি ঝড়ে বেসামাল বাম সহ সব রাজনৈতিক দল

People's Reporter: এখনও পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী ১১১ আসনে সরাসরি জয়লাভ করেছে আরএসপি এবং ১৮ টি আসনে এগিয়ে আছে। নেপাল নির্বাচন কমিশন সূত্রে একথা জানা গেছে। নেপালি কংগ্রেস ১৬ আসনে জয়লাভ করেছে।
বলেন্দ্র শাহ (বলেন)
বলেন্দ্র শাহ (বলেন) ফাইল ছবি, দ্য আর্থ নিউজ থেকে সংগৃহীত
Published on

গত বছরের সেপ্টেম্বর মাসে জেন-জি (GenZ) বিক্ষোভের পর পরিবর্তনের পক্ষে রায় দিল নেপালের সাধারণ জনগণ। গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে একক শক্তিতে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চলেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এই নির্বাচনে নেপালের সমস্ত বামপন্থী দল কার্যত মুখ থুবড়ে পড়েছে। নবগঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ঝড়ে কার্যত উড়ে গেছে নেপালের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল। নেপালের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ‘বলেন’ ঝড়ের সামনে বেসামাল সব রাজনৈতিক দল।  

নেপালের ভোটে একতরফা জয়ের মুখে নবগঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (Rastriya Swatantra Party - RSP)। এখনও পর্যন্ত প্রতিনিধি পরিষদের ১৬৪ আসনের (মোট আসন ১৬৫) প্রকাশিত ফলাফল অনুযায়ী ১১১ আসনে সরাসরি জয়লাভ করেছে আরএসপি এবং ১৮ টি আসনে এগিয়ে আছে। নেপাল নির্বাচন কমিশন সূত্রে একথা জানা গেছে। নির্বাচনে নেপালি কংগ্রেস ১৬ আসনে জয়লাভ করেছে এবং ৪ আসনে এগিয়ে। সিপিএন-ইউএমএল ৭ আসনে জয়ী এবং ৩টিতে এগিয়ে এবং নেপালি কমিউনিস্ট পার্টি ৬ আসনে জয়ী এবং ৩ আসনে এগিয়ে। এছাড়াও রাষ্ট্রীয় প্রজাতন্ত্রী পার্টি এবং একজন নির্দল প্রার্থী ২টি করে আসনে জয়লাভ করেছেন।

আনুপাতিক ভোটের যে হিসাব তা অনুসারে মোট ২৬ লক্ষ ১৭ হাজার ৮৪৪ ভোটের মধ্যে আরএসপি পেয়েছে ১৩ লক্ষ ১৬ হাজার ১৮৫ আনুপাতিক ভোট। দ্বিতীয় স্থানে আছে নেপালি কংগ্রেস। যাদের প্রাপ্ত আনুপাতিক ভোট ৪ লক্ষ ৪৮ হাজার ৬১৪। সিপিএন-ইউএমএল-এর প্রাপ্ত আনুপাতিক ভোট ৩ লক্ষ ৫৯ হাজার ৯৫৬। নেপালি কমিউনিস্ট পার্টির প্রাপ্ত আনুপাতিক ভোট ১ লক্ষ ৭৩ হাজার ২০৮। এছাড়াও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির প্রাপ্ত আনুপাতিক ভোট ৯৪ হাজার ৪৮৯ এবং শ্রম সংস্কৃতি পার্টির প্রাপ্ত আনুপাতিক ভোট ৫৪ হাজার ৮১৩।

নির্বাচনী ফলাফল অনুসারে আনুপাতিক ভোটের হারে ২৭৫ আসন বিশিষ্ট হাউস অফ রিপ্রেসেন্টেটিভে একক শক্তিতেই ক্ষমতা দখল করবে আরএসপি। তাদের কোনও সহযোগীর প্রয়োজন হবে না। গত কয়েক বছর ধরে নেপালে যে জোট রাজনীতি চলে আসছিল এবার তার অবসান হতে চলেছে।

বলেন্দ্র শাহ (বলেন)

এবারের নির্বাচনে উল্লেখযোগ্যভাবে আরএসপি-র বলেন্দ্র শাহ ঝাপা ৫ কেন্দ্র থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা ওলিকে ৪৯,৬১৪ ভোটে পরাস্ত করেছেন। যিনি বলেন নামেই পরিচিত এবং ঘোষিত ভারত বিরোধী। সরকারি তথ্য অনুসারে বলেন্দ্র শাহ পেয়েছেন ৬৮,৩৪৮ ভোট এবং ওলি পেয়েছেন ১৮,৭৩৪ ভোট। এই কেন্দ্রে অন্যান্য প্রার্থীদের মধ্যে শ্রম সংস্কৃতি পার্টির সমীর তামাং পেয়েছেন ৯,২৩৩ ভোট, নেপালি কংগ্রেসের মান্ধারা চিমারিয়া পেয়েছেন ১,৮২১ ভোট এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির লক্ষ্মী প্রসাদ সাংরাউলা পেয়েছেন ১,৫৩৬ ভোট। এই কেন্দ্রের মোট ভোটার ছিল ১,৬৩,৩৭৯ এবং ভোট দিয়েছেন ১,০৬,৫৬৮ জন।

রবি লামিচ্ছানে

রাষ্ট্রীয় স্বতন্ত্র পাটির (আরএসপি) চেয়ারম্যান রবি লামিচ্ছানে চিতওয়ান-২ আসন থেকে প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪,৪০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের মিনা কুমারী খারেল ১৪,৫৬৪ ভোট পেয়েছেন। সিপিএন-ইউএমএল প্রার্থী আসমিন ঘিমিরে ৬,৯৯২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

পুষ্প কুমার দহাল প্রচণ্ড

বৃহস্পতিবারের সংসদীয় নির্বাচনে রুকুম পূর্ব আসন থেকে জয়ী হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নেপালি কমিউনিস্ট পার্টি (এনসিপি) এর সমন্বয়কারী পুষ্প কমল দহাল। তিনি টানা পঞ্চমবার নির্বাচিত হয়েছেন।

দহাল পেয়েছেন ১০,২৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএন-ইউএমএলের লীলামণি গৌতম পেয়েছেন ৩,৪৬২ ভোট। নেপালি কংগ্রেসের প্রার্থী কুসুম দেবী থাপা ৩,০৮১ ভোট পেয়ে তৃতীয় স্থানে, রাষ্ট্রীয় স্বাধীন পার্টির লক্ষ্মণ কুমার থাপা ৮১৯ ভোট পেয়ে চতুর্থ এবং প্রগতিশীল লোকতান্ত্রিক পার্টির প্রার্থী সন্দীপ পুন ২০৩ ভোট পেয়ে পঞ্চম স্থানে আছেন।

বলেন্দ্র শাহ (বলেন)
Nepal: নেপালে সাধারণ নির্বাচনের মুখে প্রাক্তন র‍্যাপারের সঙ্গে জোট বাঁধলেন প্রাক্তন সঞ্চালক
বলেন্দ্র শাহ (বলেন)
Nepal: মেনে নিলেন গণবিদ্রোহের দাবি! Gen-Z বিক্ষোভের জেরে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রী ওলির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in