Iran vs USA-Israel: ইরানের ওপর মার্কিন-ইজরায়েল যৌথ হামলা; বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, কী বলছে কোন দেশ?

People's Reporter: রাষ্ট্রসংঘের মহাসচিব এই আক্রমণের নিন্দা করে অবিলম্বে আক্রমণ বন্ধ করার আবেদন জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকেও ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের আক্রমণ বন্ধ করার দাবি উঠেছে।
Iran vs USA-Israel: ইরানের ওপর মার্কিন-ইজরায়েল যৌথ হামলা; বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, কী বলছে কোন দেশ?
Published on

ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের আক্রমণের তীব্র প্রতিবাদ জানালো রাশিয়া। পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই আক্রমণের নিন্দা করে অবিলম্বে আক্রমণ বন্ধ করার আবেদন জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকেও অবিলম্বে ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের আক্রমণ বন্ধ করার দাবি উঠেছে।

রাশিয়া

শনিবার ইরানের ওপর মার্কিন ও ইজরায়েলি হামলার কড়া সমালোচনা করে রাশিয়া এই আক্রমণকে ‘বেপরোয়া পদক্ষেপ’ বলে অভিহিত করেছে। ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “নতুন করে আলোচনা প্রক্রিয়া শুরু করার কথা বলেও আড়ালে হামলা চালানো হচ্ছে।” আমেরিকা ও ইজরায়েলের দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে ওই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

চিন

চিনের বিদেশমন্ত্রক “অবিলম্বে সামরিক কর্মকাণ্ড বন্ধের” আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য “আলাপ ও আলোচনা পুনরায় শুরু করার” আহ্বান জানিয়েছে। এই সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।”

ভারত

ভারতের বিদেশ মন্ত্রক সব পক্ষকে “সংযম প্রদর্শন” এবং “ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে” আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে যে “আলোচনা এবং কূটনীতি অনুসরণ করা উচিত” এবং “সব রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।”

রাষ্ট্রসংঘ

রাষ্ট্রসংঘের মহাসচিব এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের আক্রমণ এবং পরবর্তীতে সমগ্র অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরও বলেন, আমি অবিলম্বে আক্রমণ বন্ধ এবং উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছি। যা না করা হলে অসামরিক নাগরিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি হবে।

ওমান

ওমানের বিদেশমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছেন, সমস্ত ঘটনায় তিনি হতাশ। উল্লেখ্য, আলবুসাইদি চলতি সপ্তাহে আমেরিকা-ইরান পারমাণবিক বিষয় সংক্রান্ত আলোচনায় মধ্যস্থতা করেছিলেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা আবারও ব্যাহত হয়েছে। আমেরিকাকে উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে আরও না জড়িয়ে পড়ার আবেদন জানাচ্ছি।

ইরান

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের এই আক্রমণকে সম্পূর্ণ বিনা উস্কানিতে আক্রমণ বলে জানিয়েছেন। যৌথ হানাদারিকে তিনি অবৈধ আক্রমণ বলেও জানান।

ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস এই আক্রমণকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন। এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা গ্রহণ করছে এবং পারমাণবিক সমস্যা সহ কূটনৈতিক সমাধানকে সমর্থন জানাচ্ছে।

ব্রিটেন, জার্মানি, ফ্রান্স

অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরজ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টেরমার এক যৌথ বিবৃতিতে ইরানকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা ইরানি নেতৃত্বকে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি।

সৌদি আরব

সৌদি আরবের পক্ষ থেকে বাহারিন, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, জর্ডন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আক্রমণের নিন্দা করা হয়েছে।

ইন্টারন্যাশনাল রেড ক্রস

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলজারিক, যুদ্ধের নিয়ম মেনে চলার জন্য দেশগুলিকে আহ্বান জানিয়েছেন এবং “আরও মৃত্যু এবং ধ্বংস” রোধ করার জন্য রাজনৈতিক সদিচ্ছা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির “একটি বিপজ্জনক শৃঙ্খল প্রতিক্রিয়া” চলছে, যা “অসামরিকদের জন্য সম্ভাব্য ধ্বংসাত্মক পরিণতি”।

নরওয়ে

নরওয়ের বিদেশমন্ত্রী এসপেন বার্থ বলেন, ইরানের উপর ইজরায়েলের প্রাথমিক আক্রমণ আন্তর্জাতিক আইনের মান লঙ্ঘন করেছে। “ইজরায়েল এই আক্রমণকে একটি প্রতিরোধমূলক হামলা হিসেবে বর্ণনা করেছে, কিন্তু এটি কোনোভাবেই আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়”।

কানাডা

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, কানাডা ইরানি জনগণের পাশে দাঁড়িয়েছে এবং “সরায়েলের আত্মরক্ষার এবং তার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার পুনর্ব্যক্ত করছে।” তিনি বলেন, কানাডা “ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য মার্কিন পদক্ষেপকে” সমর্থন করে।

ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা “গভীরভাবে নিন্দা এবং অনুতপ্ত যে, যেখানে কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনা চলছে, সেই সময় ইরানের বিরুদ্ধে আক্রমণের মাধ্যমে সামরিক পথ বেছে নেওয়া হয়েছে।" সরকারের পক্ষ থেকে ইরানের প্রতিক্রিয়াকে “অযৌক্তিক এবং নিন্দনীয়” বলেও বর্ণনা করেছে।

Iran vs USA-Israel: ইরানের ওপর মার্কিন-ইজরায়েল যৌথ হামলা; বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, কী বলছে কোন দেশ?
Donald Trump: রাষ্ট্রসংঘর অস্তিত্ব মুছবে বোর্ড অফ পিস! ট্রাম্পের আবেদনে সাড়া না দেবার দাবি বামেদের
Iran vs USA-Israel: ইরানের ওপর মার্কিন-ইজরায়েল যৌথ হামলা; বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, কী বলছে কোন দেশ?
Donald Trump: ট্রাম্পের নিশানায় এরপর কে? কিউবা না গ্রীনল্যাল্ড? কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in