Delhi: 'আমরা সবাই এর জন্য দায়ী' - দিল্লির নাবালিকা ধর্ষণের ঘটনায় ক্ষোভ উগরে দিলেন তাপসী, ভূমি

People's Reporter: সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরায় ছয় বছর বয়সী এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তরাও সকলে নাবালক। তাদের বয়স ১৩, ১৪ এবং ১৫ বছর। তিনজনকেই আটক করা হয়েছে।
তাপসী পান্নু এবং ভূমি পেডনেকর
তাপসী পান্নু এবং ভূমি পেডনেকরফাইল ছবি
Published on

সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরায় ছয় বছর বয়সী এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়। অভিযুক্তরাও সকলে নাবালক। তাদের বয়স ১৩, ১৪ এবং ১৫ বছর। তিনজনকেই আটক করা হয়েছে। ভয়াবহ এই ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। এবার এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী তাপসী পান্নু।

২ ফেব্রুয়ারি, সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে টেড দ্য স্টোনার (@tedthestoner) নামের একটি ইনস্টাগ্রাম পেজের পোস্ট রি-শেয়ার করেছেন তাপসী পান্নু, যেখানে এই সমস্ত ঘটনাটি তুলে ধরা হয়েছে। ক্যাপশনে অভিনেত্রী সমাজের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, "আমরা পরবর্তী প্রজন্মকে কীভাবে বড় করে তুলছি? ... নিজেদেরকে এই প্রশ্নগুলো করার সময় এসেছে।"

অন্য একটি স্টোরিতে অভিনেত্রী আরও লেখেন, “আমরা সবাই এই ঘটনার জন্য দায়ী, এবং আমরা সবাই এর শিকারও বটে।"

তাপসী পান্নুর পোস্টের স্ক্রিনশট
তাপসী পান্নুর পোস্টের স্ক্রিনশট
তাপসী পান্নুর পোস্টের স্ক্রিনশট
তাপসী পান্নুর পোস্টের স্ক্রিনশট

এর আগে অভিনেত্রী ভূমি পেডনেকরও এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধ প্রতিরোধে সমাজ ও ব্যবস্থার বারবার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনিও একটি নিউজ রিপোর্ট রি-শেয়ার করে লিখেছিলেন, ‘’ এসব কী হচ্ছে? আমরা স্পষ্টতই ব্যর্থ হচ্ছি, কারণ আমরা এখনও পর্যন্ত এই দানবগুলোর মনে ভয় ঢোকাতে পারিনি। ওরা মনে করে যে ওরা যৌন সহিংসতা করে পার পেয়ে যাবে। অপ্রাপ্তবয়স্ক ছেলেরা এমন জঘন্য ঘটনায় জড়িয়ে যাচ্ছে দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। একবার ভেবে দেখুন তো, তারা কেমন পরিবেশে বড় হচ্ছে।" অভিযুক্তরা নিজেরাই নাবালক, এই উদ্বেগজনক বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, "আমাদের দেশে যারা প্রতিবাদ করতে পারে না আমরা তাদের শাস্তি দিচ্ছি আর অন্যদিকে পথকুকুরকে আমাদের বিপদ হিসেবে গণ্য করে বিষয়টিকে চাঞ্চল্যকর করে তুলেছি! কিন্তু এই বিষয়টির কী হবে যেখানে একটি ৬ বছরের শিশু আমাদের রাস্তায় নিরাপদ নয়। আসলে কোনো শিশুই নিরাপদ নয়, কারণ এই ক্ষেত্রে অপরাধীরাও ভুক্তভোগী। জেগে ওঠো ভারত।"

ভূমি পেডনেকরের পোস্টের স্ক্রিনশট
ভূমি পেডনেকরের পোস্টের স্ক্রিনশট

উল্লেখ্য, এই ঘটনায় নাবালিকার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইন (পকসো) এর প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা দায়ের করেছে পুলিশ। তিন অভিযুক্তকেই আটক করা হয়েছে।

তাপসী পান্নু এবং ভূমি পেডনেকর
Stray Dogs: 'বাস্তব থেকে অনেক দূরে রয়েছেন', পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
তাপসী পান্নু এবং ভূমি পেডনেকর
Dhurandhar: প্রথমে দ্বিমত, পরে প্রশংসা! 'ধুরন্ধর' নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই দু'রকম পোস্ট হৃত্বিকের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in