'কেরালা স্টোরি ২'-র মুক্তিতে স্থগিতাদেশ কেরল হাইকোর্টের, সেন্সর বোর্ডেরও সমালোচনা বিচারপতির

People's Reporter: শ্রীদেব নাম্বুদিরি নামের এক ব্যক্তি ছবিটির ইউএ সেন্সর সার্টিফিকেট বাতিল করার অনুরোধ করেছিলেন। সেন্সর বোর্ডের বোর্ডকে আবেদনকারীর অভিযোগ বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
'কেরালা স্টোরি ২'-র মুক্তি স্থগিতের নির্দেশ কেরল হাইকোর্টের
'কেরালা স্টোরি ২'-র মুক্তি স্থগিতের নির্দেশ কেরল হাইকোর্টেরফাইল ছবি
Published on

"দ্য কেরালা স্টোরি ২"-এর মুক্তি ২ সপ্তাহের জন্য স্থগিত করল কেরালা হাই কোর্ট। ২৭ ফেরুয়ারি অর্থাৎ আগামীকাল ছবিটি সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিচারপতি বেচু কুরিয়ান থমাস নির্দেশ দেন, ছবিটি ২৭ তারিখ মুক্তি পাবে না। সেন্সর বোর্ডেরও সমালোচনা করেছেন বিচারপতি।

এই সপ্তাহের শুরুতে শ্রীদেব নাম্বুদিরি নামের এক ব্যক্তি ছবিটির সেন্সর সার্টিফিকেট চ্যালেঞ্জ করে একটি আবেদন দাখিল করেছিলেন কেরল হাই কোর্টে। ছবিটির ইউএ সেন্সর সার্টিফিকেট বাতিল করার অনুরোধ করেছিলেন তিনি। আবেদনে তিনি জানিয়েছিলেন, "দ্য কেরালা স্টোরি ২" ছবিটি কেরালা এবং তার জনগণকে অপমানিত করছে।

আজ সেই মামলার শুনানিতে ছবিটির মুক্তির উপর ২ সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি। ‘নিয়ম না মেনেই’ কেরালা স্টোরি ২-কে ছাড়পত্র দেওয়ার জন্য সেন্সর বোর্ডেরও সমালোচনা করেছেন তিনি। বোর্ডকে আবেদনকারীর অভিযোগ বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের উচ্চতর বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ছবির নির্মাতারা। আজই আপিল দায়ের করা হতে পারে।

কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত, 'দ্য কেরালা স্টোরি ২'-র ট্রেলার মুক্তি পাওয়ার পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। কেরালা সরকারের পাশাপাশি আমজনতাও এই ঘৃণা-প্রচারকারী ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, প্রথম অংশের মতো এই অংশটিকেও কেরালাবাসী প্রত্যাখান করবেন।

ছবির ট্রেলারটিতে তিনটি সমান্তরাল কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে হিন্দু মেয়েদের মুসলিম পুরুষদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া এবং বলপূর্বক ধর্মান্তরের উল্লেখ রয়েছে।

একটি কঠোর সতর্কবার্তা দিয়ে সিনেমার ট্রেলারটি শুরু হয়। যেখানে বলা হয়েছে রয়েছে আগামী ২৫ বছরের মধ্যে ভারত শরিয়া আইন দ্বারা পরিচালিত একটি ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে। গল্পে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কেরল - এই তিন রাজ্যের তিনটি কাহিনীর উল্লেখ রয়েছে। যদিও সিনেমার নাম ভোটমুখী কেরলের নামেই রাখা হয়েছে। যা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

'কেরালা স্টোরি ২'-র মুক্তি স্থগিতের নির্দেশ কেরল হাইকোর্টের
ভোটের মুখে মুক্তি পাচ্ছে ঘৃণা-প্রচারকারী ছবি কেরালা স্টোরি-র সিক্যুয়েল, কী বললেন মুখ্যমন্ত্রী বিজয়ন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in