ভোটের মুখে মুক্তি পাচ্ছে ঘৃণা-প্রচারকারী ছবি কেরালা স্টোরি-র সিক্যুয়েল, কী বললেন মুখ্যমন্ত্রী বিজয়ন?

People's Reporter: ছবিটি রাজ্যের ‘ধর্মনিরপেক্ষ কাঠামো’য় আঘাত হানার লক্ষ্যে করা হয়েছে বলে অভিযোগ করেন বিজয়ন। তাঁর বিশ্বাস, প্রথম অংশের মতো এই অংশটিকেও কেরালাবাসী প্রত্যাখান করবেন।
ভোটের মুখে মুক্তি পাচ্ছে ঘৃণা-প্রচারকারী ছবি কেরালা স্টোরি-র সিক্যুয়েল, কী বললেন মুখ্যমন্ত্রী বিজয়ন?
ভোটের মুখে মুক্তি পাচ্ছে ঘৃণা-প্রচারকারী ছবি কেরালা স্টোরি-র সিক্যুয়েল, কী বললেন মুখ্যমন্ত্রী বিজয়ন?ফাইল ছবি
Published on

কেরালায় ভোটের মুখে মুক্তি পেতে চলেছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)-র সিক্যুয়েল ‘দ্য কেরালা স্টোরি ২ গোজ বিয়ন্ড’ (The Kerala Story 2 Goes Beyond)। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। প্রথম অংশের মতোই, দ্বিতীয় পার্টের ট্রেলার ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। এটিও দর্শকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর তোপ দেগেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ছবিটি রাজ্যের ‘ধর্মনিরপেক্ষ কাঠামো’য় আঘাত হানার লক্ষ্যে করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বিশ্বাস, প্রথম অংশের মতো এই অংশটিকেও কেরালাবাসী প্রত্যাখান করবেন।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ঘৃণা-প্রচারকারী ছবি দ্য কেরালা স্টোরির সিক্যুয়েল মুক্তির রিপোর্টগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। প্রথম পার্টের সাম্প্রদায়িক এজেন্ডা এবং ভোঁতা মিথ্যাচার ইতিমধ্যেই দেখেছি আমরা। আমাদের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ঘৃণার সাথে দানবীয় করে তোলার এই প্রচেষ্টাকে এবারও প্রত্যাখ্যান করবে কেরালা।‘’

তিনি আরও লেখেন, ‘’এটা খুবই আশ্চর্যজনক যে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেওয়ার লক্ষ্যে তৈরি এই মিথ্যে কাহিনীগুলিকে কীভাবে অবাধে পাস দেওয়া হয়। আর সত্যিকারের শিল্পের সমালোচনামূলক অভিব্যক্তিগুলিকে রোধ করা হয়। আমাদের সম্প্রীতির ভূমিকে সন্ত্রাসের কেন্দ্র হিসেবে চিত্রিত করার এই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সত্য সর্বদা জয়ী হবে।‘’

'দ্য কেরালা স্টোরি ২'-তে কী রয়েছে?

চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহ ১৭ ফেব্রুয়ারী ‘দ্য কেরালা স্টোরি ২'-র ট্রেলার রিলিজ করেছেন। ট্রেলারটিতে তিনটি সমান্তরাল কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে হিন্দু মেয়েদের মুসলিম পুরুষদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া এবং বলপূর্বক ধর্মান্তরের উল্লেখ রয়েছে।

একটি কঠোর সতর্কবার্তা দিয়ে সিনেমার ট্রেলারটি শুরু হয়। যেখানে বলা হয়েছে রয়েছে আগামী ২৫ বছরের মধ্যে ভারত শরিয়া আইন দ্বারা পরিচালিত একটি ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে। গল্পে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কেরল - এই তিন রাজ্যের ঘটনা তুলে ধরা হয়েছে। যদিও সিনেমার নাম ভোটমুখী কেরলের নামেই রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "তারা আমাদের মেয়েদের লক্ষ্যবস্তু করেছে। তারা তাদের বিশ্বাস ভেঙে দিয়েছে। তারা তাদের ভবিষ্যৎ চুরি করেছে। এবার আমরা চুপ করে থাকব না।''

২৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in