'আমি চাইনা তাঁর মৃত্যু হোক' - সোনম ওয়াংচুকের অনশনে সমর্থন জানিয়ে বার্তা 'থ্রি ইডিয়টস'-এর 'চতুর'-এর

People's Reporter: মঙ্গলবার এই ভিডিও বার্তায় থ্রি ইডিয়টসের চতুর বলেন, আমি চাইনা উনি মারা যান। হ্যালো ইডিয়টস চিনতে পেরেছো? আমি ওমি বৈদ্য, থ্রি ইডিয়টসের চতুর। তোমাদের জন্য আমার একটা জরুরি বার্তা আছে।
ওম বৈদ্য এবং অনশনরত সোনম ওয়াংচুক
ওম বৈদ্য এবং অনশনরত সোনম ওয়াংচুকগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

পর্দার ‘চতুর রামলিঙ্গম’ নেমে এলেন বাস্তবের মাটিতে। পর্দার ‘ফুংসু ওয়াংডু’ যার আদলে তৈরি সেই সোনম ওয়াংচুকের সমর্থনে। গত ২৮ জুন থেকে দিল্লীর যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন জানালেন ‘থ্রি ইডিয়টস’ ছবির খ্যাতনামা ‘চতুর’ চরিত্রের অভিনেতা ওমি বৈদ্য।

মঙ্গলবার এই ভিডিও বার্তায় থ্রি ইডিয়টসের চতুর বলেন, আমি চাইনা উনি মারা যান। হ্যালো ইডিয়টস চিনতে পেরেছো? আমি ওমি বৈদ্য, থ্রি ইডিয়টসের চতুর। তোমাদের জন্য আমার একটা জরুরি বার্তা আছে। আমি যদিও এই ধরণের কিছু করিনা, তাই দয়া করে মন দিয়ে শোনো। ভিডিও বার্তা শুরুর আগেই তিনি মনে করিয়ে দেন যে, সোনম ওয়াংচুকের চরিত্রে অনুপ্রাণিত হয়েই ফুংসু ওয়াংডু চরিত্র তৈরি করা হয়েছিল এবং তাঁকে একজন ‘বিনয়ী’ এবং ‘প্রভাবশালী ব্যক্তি’ বলে অভিহিত করেন।

ওই বার্তাতেই ওমি বলেন, আমি জানিনা আপনারা এই বিষয়ে শুনেছেন কিনা, আমি জানি না সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে কিনা। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন তিনি অনশন করছেন? ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর কিছু আপত্তি আছে…আপনারা তাঁর সঙ্গে সহমত হন বা না হন, আমি চাইনা তাঁর মৃত্যু হোক।

ওই ভিডিও বার্তাতেই ‘চতুর’ ওরফে ওম বৈদ্য সকলের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, যদি আপনার কাছে এক মুহূর্তের জন্যও সময় থাকে, তাহলে আপনার অসমাপ্ত কাজ বা বাড়ির দায়িত্ব বা অন্য যা কিছুই থাকুক না কেন, তা রেখে দিয়ে কী ঘটছে সেদিকে একবার তাকান, আমি চাই না ফুংসুক ওয়াংডু মারা যান।

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দিয়েছেন সোনম ওয়াংচুক। গত মাসের ২০ তারিখ থেকে শুরু হওয়া বিক্ষোভে ২৮ জুন অংশগ্রহণ করে সেদিন থেকেই অনশনে বসেছেন সোনম। আজ তাঁর অনশনের ১৭তম দিন। তাঁর সঙ্গেই আরও বেশ কয়েকজন অনশনে যোগ দিয়েছেন। যাঁদের মধ্যে এক ছাত্র দীপককে গতকাল শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওম বৈদ্য এবং অনশনরত সোনম ওয়াংচুক
Sonam Wangchuk: 'কেন নোটিশ দেওয়া হয়নি?' - ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
ওম বৈদ্য এবং অনশনরত সোনম ওয়াংচুক
CJP Protest: ১৭ দিনে পড়লো সোনম ওয়াংচুকের অনশন, প্রত্যাহারের আবেদন নাসিরুদ্দিন শাহ সহ বিশিষ্টদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in