এখন থেকে আর ‘Q’ অক্ষর ব্যবহার করবে না কেমব্রিজ ডিকশনারি! নিজেদের ফেসবুক পেজে এরকমই এক ঘোষণা করেছে কেমব্রিজ ডিকশনারি। ১ এপ্রিল, ২০২৫-এ করা এই পোষ্টে বলা হয়েছে, আমাদের সদস্যরা সবসময় ইংরেজি বানান নিয়ে সমস্যায় পড়েন।
১ লা এপ্রিলের পোষ্টে কেমব্রিজ ডিকশনারি আরও জানিয়েছে, যখন আমাদের অভিধান ব্যবহারকারীরা ‘Q’ অক্ষর দিয়ে কোনও শব্দের বানান করতে যান তখন তাঁরা সমস্যায় পড়েন। তাই আমরা আমাদের ডিকশনারি থেকে ‘Q’ অক্ষরটা তুলে নিচ্ছি।
সোশ্যাল মিডিয়ায় করা ওই পোষ্টে আরও বলা হয়েছে, এখন থেকে যেসব শব্দের বানানে ‘Q’ বা ‘QU’ থাকবে সেগুলোর ক্ষেত্রে ‘K’ অথবা ‘KW’ অক্ষরগুলি ব্যবহার করা হবে। উদাহরণ হিসেবে কয়েকটি শব্দের পরিবর্তিত বানান দেওয়া হয়েছে। যেমন কোয়াইট - Kwiet, ইকুইপমেন্ট - ekwipment, অ্যান্টিক - Antike ইত্যাদি।
ওই পোস্টের নিচে লেখা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে প্রথম কমেন্টে দেখুন যে কেন এই পরিবর্তন আনা হল।
তবে হঠাৎ কেন এই পরিবর্তন তা জানার জন্য কমেন্ট বক্সের প্রথম লিঙ্কে ক্লিক করলেই আসল কারণ জানা যাবে। যে লিঙ্কে ক্লিক করলেই ভেসে উঠছে ‘April Fool’s Day’।
আসলে কোনও বদলই নয়। নিছক মজার ছলে ১ লা এপ্রিল এভাবেই তামাম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে অভিনব ভাবে ‘এপ্রিল ফুল’ করে দিয়েছে কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন