Wimbledon: মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতীয় জুটি সানিয়া-বোপান্না

সানিয়া-বোপান্না জুটি অঙ্কিতা-রাজনাথন জুটি কে ৬-২, ৭-৬ ব্যবধানে পরাজিত করেন। প্রথম সেটে খুব সহজেই জয় পেয়ে গেলেও দ্বিতীয় সেটে সানিয়াদের জোর ফাইট দেয় অঙ্কিতারা।
সানিয়া মির্জা রোহন বোপান্না জুটি
সানিয়া মির্জা রোহন বোপান্না জুটি ছবি অল ইন্ডিয়া রেডিও নিউজ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on: 

উইম্বলডনের মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতীয় তারকা জুটি সানিয়া-বোপান্না। আর এক ভারতীয় জুটি অঙ্কিতা রাইনা-রাজকুমার রাজনাথনকে স্ট্রেট সেটে পরাজিত করে দ্বিতীয় পর্বে পৌঁছালেন তাঁরা।

সানিয়া-বোপান্না জুটি অঙ্কিতা-রাজনাথন জুটি কে ৬-২, ৭-৬ ব্যবধানে পরাজিত করেন। প্রথম সেটে খুব সহজেই জয় পেয়ে গেলেও দ্বিতীয় সেটে সানিয়াদের জোর ফাইট দেয় অঙ্কিতারা।

এক ঘন্টা ৯ মিনিটে লড়াইয়ে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে জয় হয় সানিয়া-বোপান্না জুটির। তাঁদের বিরোধী দল সংগ্রহ করতে পেরেছিল ৫৮ পয়েন্ট। এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।

উইম্বলডনের ইতিহাসে এই প্রথম এক ঘন্টার বেশি সময় ধরে কোর্ট দাপালেন চার ভারতীয় টেনিস তারকা।

গতকালই সানিয়া মির্জা ও তাঁর ডাবলসের পার্টনার বেথানি মাটেক স্যান্ডসকে সাথে নিয়ে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিলো উইম্বলডন অভিযান। ৭-৫, ৬-৩ স্ট্রেট সেটে বিপক্ষ জুটি ডেসিরে ক্রাভ‍্যাসিক ও আলেক্সা গুয়ারাচিকেকে হারিয়েছিলেন তাঁরা। ১ ঘন্টা ২৭ মিনিটের মধ্যেই দ্বিতীয় রাউন্ডের দরজা খুলে যায় তাঁদের।

উল্লেখ্য, সানিয়া মির্জা এবং অঙ্কিতা রাইনা জুটিই টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা টেনিসের প্রতিনিধিত্ব করবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in