Tokyo Olympics: দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে সাত নম্বরে শেষ করলেন সৌরভ চৌধুরী

কোয়ালিফাইং রাউন্ডে ৬০ টি শটে মোট ৫৮৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থেকে ফাইনালে পৌঁছানো সৌরভ ফাইনালে হতাশ করলেন। পুরুষদের এই ইভেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।
সৌরভ চৌধুরী
সৌরভ চৌধুরীফাইল ছবি দ্য কুইন্টের সৌজন্যে
Published on

দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে সাত নম্বরে শেষ করলেন সৌরভ চৌধুরী। বিশ্বের দু নম্বর শ্যুটার সৌরভ বাছাই পর্বে শীর্ষস্থানে থেকে শেষ করেন। দেশবাসী তাঁর হাত ধরে পদক জয়ের স্বপ্ন দেখতেও শুরু করেছিলো। তবে আশা জাগিয়েও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারলেন না।

কোয়ালিফাইং রাউন্ডে ৬০ টি শটে মোট ৫৮৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থেকে ফাইনালে পৌঁছানো সৌরভ ফাইনালে হতাশ করলেন। পুরুষদের এই ইভেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। ফাইনালে সৌরভের স্কোর মাত্র ১৩৭.৪ পয়েন্ট। ষষ্ঠ স্থানে শেষ করা চীনা প্রতিদ্বন্দ্বি বাওয়ান ঝাং-এর পয়েন্ট ১৩৭.৭।

ইরানের জাভেদ ফারুঘি এই ইভেন্টে সোনা জিতেছেন। অলিম্পিকের আগে দুটি বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২৪ শটের ফাইনালে ফারুঘির স্কোর ২৪৪.৮।

অলিম্পিকের প্রথম দিনে মীরাবাঈ চানুর হাত ধরে ভারত প্রথম পদক জিতলেও, শ্যুটিং ইভেন্টে ভারতের প্রদর্শন হতাশাজনক। এদিন সকালেই অপূর্বী চান্দেলা ও এলাভেলিন ভালারিভান মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in