T20 World Cup 24: ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের সেমিতে দক্ষিণ আফ্রিকা! বিদায় ওয়েস্ট ইন্ডিজের

People's Reporter: ২০০৯ এবং ২০১৪ সালের পর ফের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। তবে আজ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ জেতেনি দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাছবি - টি-২০ বিশ্বকাপের এক্স হ্যান্ডেল
Published on

টি-২০ বিশ্বকাপের শেষ চারে উঠলো দক্ষিণ আফ্রিকা। আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনালের রাস্তা পাকা করলো ডেভিড মিলাররা।

আমেরিকাকে হারিয়ে দ্বিতীয় গ্রুপ থেকে আগেই বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল ইংল্যান্ড। সোমবার সকালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হত আন্দ্রে রাসেলদের। কিন্তু ডিএলএস নিয়মে ৫ বল বাকি থাকতেই ৩ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভার ৮ উইকেট হারিয়ে শেষে ১৩৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের শামসি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ১ টি করে উইকেট পান জানসেন, মার্করাম, কেশব মহারাজ এবং কাগিসো রাবাডা।

জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ম্যাচ খেলতে হয় দক্ষিণ আফ্রিকাকে (ডিএলএস পদ্ধতিতে)। ১৫ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর বেশ চাপে ছিল প্রোটিয়ারা। তবে স্টাবস, ক্লাসেন, জানসেন এবং মার্করামের রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

২০০৯ এবং ২০১৪ সালের পর ফের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। তবে আজ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ জেতেনি দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আজ সন্ধ্যা ৮টার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ওয়ান ডে বিশ্বকাপ হারের মধুর প্রতিশোধের ম্যাচ ভারতের কাছে। আজকের ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের।

বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
ভারতীয় ফুটবল আগামী ১০ বছরে এগোবে না, ফুটবল কর্তারা নিজেদের পদ ধরে রাখতেই ব্যস্ত - বিস্ফোরক স্টিমাচ
বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
রবার্তো বাজ্জিয়োর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব! আহত হয়ে হাসপাতালে ভর্তি ইতালির প্রাক্তন তারকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in