ম্যান ইউতে ফিরে প্রথম মাসেই বাজিমাৎ! EPL-এ মাসের সেরা ফুটবলার CR7

ম্যান ইউর হাত ধরেই বিশ্ব ফুটবলে রাজত্ব শুরু করেন CR7। এরপর রিয়েল মাদ্রিদ এবং জুভেন্তাসের হয়ে কাটিয়েছেন এক যুগ সময়। এরপর ফের রেড ডেভিলদের জার্সিতে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে পর্তুগীজ সেনসেশনের।
ম্যান ইউতে ফিরে প্রথম মাসেই বাজিমাৎ! EPL-এ মাসের সেরা ফুটবলার CR7
ফাইল ছবি সংগৃহীত
Published on

ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরেই বিশ্ব ফুটবলে রাজত্ব শুরু করেন সিআর সেভেন। এরপর রিয়েল মাদ্রিদ এবং জুভেন্তাসের হয়ে কাটিয়েছেন এক দশকেরও বেশি সময়। দীর্ঘ ১২ বছর পর আবার রেড ডেভিলদের জার্সিতে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে পর্তুগীজ সেনসেশনের। আর ম্যান ইউর জার্সিতে দ্বিতীয় অভিষেকের প্রথম মাসেই প্রিমিয়ার লীগের সমস্ত রং কেড়ে নিলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ম্যান ইউর পর এবার প্রিমিয়ার লীগে মাসের সেরা ফুটবলারের সম্মানও পেয়ে গেলেন তিনি।

নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন রোনাল্ডো। প্রিমিয়ার লীগে এর পরের ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিরুদ্ধেও একটি গোল করেন তিনি। সবমিলিয়ে গত মাসে তিনটি প্রিমিয়ার লীগ ম্যাচে তিনটি গোল করেছেন সিআর সেভেন। সব টুর্নামেন্ট মিলিয়ে ম্যান ইউর হয়ে গোলের বন্যা বইয়ে যাচ্ছেন ৩৬ বর্ষীয় মহাতারকা। আর তাই অ্যান্টেনিও রুডিগার্ড, মহম্মদ সালহাদের পেছনে ফেলে প্রিমিয়ার লীগের মাসের সেরা ফুটবলারের সম্মান পেলেন তিনি।

সেইসঙ্গে প্রিমিয়ার লীগে মাসের সেরা কোচ নির্বাচিত হয়েছেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেটা। মরশুমের শুরুতেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া গানার্সরা সেপ্টেম্বরে পর পর তিন ম্যাচে জয় অর্জন করে আর্তেটার ছকে। লীগ টেবিলের তলানিতে আটকে পড়া আর্সেনাল উঠে এসেছে লীগ টেবিলের ১১ নম্বর স্থানে। তাই সেপ্টেম্বরের সেরা কোচের সম্মান দেওয়া হয়েছে গানার্সদের ম্যানেজারের হাতে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in