আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইজরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিলো পর্তুগাল

আগামী ১৫ ই জুন বুদাপেস্টের পুসকাস এরেনাতে হাঙ্গেরীর বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচে নামছে পর্তুগাল।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইজরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিলো পর্তুগাল
ছবি সংগৃহীত
Published on: 

ইজরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির পরিচয় দিলো পর্তুগাল। ইউরোর আগে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোনাল্ডোরা মাঠে নেমেছিলো ইজরায়েলের বিপক্ষে। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল, রোনাল্ডো এবং ক্যান্সেলোর একটি করে গোলে সহজ জয় আসে পর্তুগীজ শিবিরে।

এই ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে পরপর দুটো গোলে এগিয়ে যায় ফার্নান্দো সান্টোসেরা। ম্যাচের ৪২ মিনিটে জোয়াও ক্যান্সেলোর বাড়ানো পাস থেকে প্রথম গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। এর ঠিক দু মিনিট বাদেই ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো পাসে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে আরও একটি গোল পর্তুগালের স্কোরলাইনে যোগ হয়। এবার গোলটি করেন জোয়াও ক্যান্সেলো। শেষে যোগ করা ইনজুরি সময়ে ইজরায়েলের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন ব্রুনো ফার্নান্দেজ।

পর্তুগাল রয়েছে ইউরোর ডেথ গ্রুপ 'এফ' তে। যেখানে রোনাল্ডোদের প্রতিপক্ষ ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরী। আগামী ১৫ ই জুন বুদাপেস্টের পুসকাস এরেনাতে হাঙ্গেরীর বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচে নামছে পর্তুগাল।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in