P V Sindhu: মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে সিন্ধু, প্রতিপক্ষ চীন

People's Reporter: ১ বছরের বেশি সময় ধরে চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না সিন্ধুকে। প্রতিটা টুর্নামেন্টেই হারের মুখ দেখছিলেন তিনি।
সিন্ধু
সিন্ধুচিত্র সংগৃহীত
Published on

মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে উঠলেন ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু। থাইল্যান্ডের প্রতিপক্ষকে ১৩-২১, ২১-১৬ এবং ২১-১২ গেমে হারিয়ে খেতাব জয়ের আরও কাছে পৌঁছলেন তিনি। ১৩ মাস পর কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠলেন সিন্ধু।

১ বছরের বেশি সময় ধরে চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না সিন্ধুকে। প্রতিটা টুর্নামেন্টেই হারের মুখ দেখছিলেন তিনি। তবে মালয়েশিয়া মাস্টার্সে ঘুরে দাঁড়ালেন তিনি। থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে প্রথম সেট ১৩-২১ ব্যবধানে হেরে যান তিনি। পরের সেট থেকে ঘুরে দাঁড়ান সিন্ধু। দ্বিতীয় সেট ২১-১৬ এবং তৃতীয় সেট জেতেন ২১-১২ ব্যবধানে।

ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ চীনের ওয়াং ঝি। চীনা প্রতিপক্ষ বিশ্ব র‍্যাঙ্কিং-এ অনেকটাই এগিয়ে সিন্ধুর থেকে। সিন্ধু রয়েছেন ১৫ নম্বরে। ওয়াং ঝি আছেন সপ্তম স্থানে। ফলে সিন্ধুর কাছে ম্যাচটা চ্যালেঞ্জিং হতে চলেছে।

উল্লেখ্য, গত বছর স্পেন মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু ট্রফি জয় অধরাই থেকে যায়। ২০২২ সালে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন সিন্ধু। সেটাই তাঁর শেষ কোনও খেতাব জয়। ২ বছর ট্রফিহীন রয়েছেন ভারতের তারকা শাটলার।

সিন্ধু
Indian Football Team: কুয়েত ম্যাচের জন্য ২৭ জনের দল ঘোষণা ভারতের, জায়গা পেলেন মহামেডানের ডেভিড
সিন্ধু
East Bengal: ইমামি নয়, ইস্টবেঙ্গলের মহিলা দলের দায়িত্ব নেবে শ্রাচি!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in