অবনমনের আওতায় থাকা এলচের বিরুদ্ধে সহজ জয় মেসিহীন বার্সেলোনার

অবনমনের আওতায় থাকা এলচের বিরুদ্ধে সহজ জয় মেসিহীন বার্সেলোনার
এফ সি বার্সেলোনার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথেলিটিক বিলবাও-এর বিরুদ্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা মহাতারকা লিওনেল মেসি। দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। এমন অবস্থায় রবিবার স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে মাঠে নামে কাতালান ক্লাবটি। এদিন মেসি বিহীন বার্সেলোনার এলচের ঘরের মাঠ থেকে জয় অর্জন করতে কোন অসুবিধা হয়নি। ডি জং এবং রিকি পুইগের ণৈপুণ্যে ২-০ ব্যবধানে জিতেছে তারা।

লা লিগায় এই ম্যাচে বার্সেলোনা দুই অর্ধে দুটি গোল করে।প্রথমার্ধের ৩৯ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং গোল করে বার্সাকে এগিয়ে দেন। দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে। ৮৯ মিনিটে ডি জং এর বাড়ানো পাস থেকে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন ২১ বর্ষীয় তরুণ স্প্যানিশ মিডফিল্ডার রিকি পুইগ।

চলতি মরশুমটা একেবারেই ভালো যাচ্ছিলো না বার্সেলোনার। তবে শেষ ম্যাচগুলিতে দুরন্ত প্রদর্শন করে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। বর্তমানে বার্সেলোনার ১৯ ম্যাচে সংগ্রহ ৩৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের সমসংখ্যক ম্যাচে সংগ্রহ ৪০ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদ দুই দলকে ছাড়িয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে রয়েছে লীগ টেবিলের শীর্ষে। অন্যদিকে ১৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১৯ নম্বর অর্থাৎ অবনমনের স্থানে রয়েছে এলচে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in