Malaysia Open: টানা ছ'বার তাই জু ইয়ং-এর কাছে হার সিন্ধুর, জোনাটানের কাছে হেরে বিদায় প্রণয়েরও

প্রথম সেটে সিন্ধু জয় পেলেও শেষ দুই সেটে দাপট দেখিয়ে জয় অর্জন করেন চীনা তাইপের শাটলার। ম্যাচের ফলাফল জয়ী তারকার পক্ষে ১৩-২১, ২১-১৫, ২১-১৩।
সিন্ধু
সিন্ধুচিত্র সংগৃহীত
Published on

চিরপ্রতিদন্দ্বী তাই জু ইয়ং-এর কাছে ফের একবার হারের মুখ দেখলেন ভারতের জোড়া অলিম্পিক্স পদক জয়ী শাটলার পিভি সিন্ধু। এই নিয়ে টানা ৬ ম্যাচে টোকিও অলিম্পিক্সের রুপো জয়ী চীনা তাইপের প্রতিপক্ষের বিপক্ষে হারলেন ভারতের এক নম্বর তারকা। একইদিনে জোনাটান ক্রিস্টির কাছে কোয়ার্টার ফাইনালে হারলেন এইচএস প্রণয়।

শুক্রবার মালয়েশিয়া ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই তাই জু'র বিরুদ্ধে নেমেছিলেন সপ্তম বাছাই সিন্ধু। প্রথম সেটে সিন্ধু জয় পেলেও শেষ দুই সেটে দাপট দেখিয়ে জয় অর্জন করেন চীনা তাইপের শাটলার। ম্যাচের ফলাফল জয়ী তারকার পক্ষে ১৩-২১, ২১-১৫, ২১-১৩। এই জয়ের ফলে মুখোমুখি লড়াইয়ে ১৬-৫ ব্যবধানে সিন্ধুর বিপক্ষে এগিয়ে গেলেন তাই জু ইয়ং।

সিন্ধুর পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে হারলেন ভারতের থমাস কাপ জয়ী তারকা এইচএস প্রণয়। বিশ্বের আট নম্বর শাটলার জোনাটান ক্রিস্টির কাছে স্ট্রেট সেটে হারলেন প্রণয়। বিশ্বের ২১ নম্বর ভারতীয় তারকাকে ১৮-২১, ১৬-২১ সেটে হারিয়ে জয় তুলে নিয়েছেন জোনাটান।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in