Lionel Messi: মেসির মুকুটে নতুন পালক, ক্লোজেকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা

People's Reporter: ম্যাচের ৩৭ মিনিটে, ফ্যাকুন্ডো মেদিনার অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের জোরালো শটে অনবদ্য ফিনিশ করেন তিনি। সেই সঙ্গে ক্লোজের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডকে পেছনে ফেলেন।
মেসি
মেসিছবি আর্জেন্টাইন ন্যাশনাল ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

লিওনেল মেসির মুকুটে লাগলো নতুন পালক। মিরোস্লাভ ক্লোজেকে পেছনে ফেলে আর্জেন্টাইন কিংবদন্তী হয়ে গেলেন বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বর্তমানে বিশ্বকাপে রেকর্ড ১৭ টি গোলের মালিক মেসি

এদিন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৮ মিনিটেই এই রেকর্ড নিজের নামে করার সুযোগ ছিল মেসির কাছে। কিন্তু পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। বিশ্বকাপে নিজের সাতটি পেনাল্টির মধ্যে তিনটি মিস করলেন লিওনেল মেসি, বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ। তবে রেকর্ড বুকে নাম তোলার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন কিংবদন্তীকে।

ম্যাচের ৩৭ মিনিটে, ফ্যাকুন্ডো মেদিনার অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের জোরালো শটে অনবদ্য ফিনিশ করেন তিনি। সেই সঙ্গে ক্লোজের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডকে পেছনে ফেলেন। ২০০৬ জার্মানি বিশ্বকাপে ১ টি গোল করেছিলেন মেসি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ৪ টি এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ১ টি গোল করেন। ২০২২ কাতার বিশ্বকাপে ৭ টি গোল আসে এলএম টেনের পা থেকে।

চলতি নর্থ আমেরিকা বিশ্বকাপের দুই ম্যাচে এখনও পর্যন্ত ৪ টি গোল করে ফেলেছেন মেসি। প্রতিবেদন লেখা পর্যন্ত, অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।

মেসি
Ligue 1: রেকর্ড গড়ে পিএসজিকে লীগ টাইটেল জেতালেন লিওনেল মেসি
মেসি
Lionel Messi: আর মাত্র এক গোল, ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায় লিওনেল মেসি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in