Italian Open: নোভাক জকোভিচকে হারিয়ে দশম বার খেতাব জয় রাফায়েল নাদালের

রাফায়েল নাদাল
রাফায়েল নাদালছবি ইটালীয়ান ওপেন ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নম্বর তারকা নোভাক জকোভিচকে ৭-৫, ১-৬, ৬-৩-এ পরাস্ত করে দশম বারের জন্য ইটালীয়ান ওপেন খেতাব জয় করলেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। এর আগে গত বছর রোলা গাঁরোর ফাইনালে জকোভিচকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন নাদাল।

দু ঘণ্টা ৪৯ মিনিটের এই ম্যাচে বরাবরই আধিপত্য বজায় রেখেছেন রাফায়েল নাদাল। জকোভিচের বিরুদ্ধে এটি নাদালের ২৮ তম জয়। যার মধ্যে ক্লে কোর্টে দুজনের ২৬বার সাক্ষাতে এটি তাঁর ১৯ তম জয়।

গতকাল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা মাঠে থেকে পরপর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল জিতে ফাইনালে প্রবেশ করেছিলেন নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালের পূর্ব নির্ধারিত দিনে বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় গতকাল একই সঙ্গে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলতে হয় বিশ্বের ১ নম্বর তারকা জকোভিচকে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in