ISL: টানা ৬ ম্যাচ পর ওড়িশার বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরলো এফসি গোয়া

ISL: টানা ৬ ম্যাচ পর ওড়িশার বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরলো এফসি গোয়া
এফসি গোয়ার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আইএসএলের লীগ টেবিলের তলানিতে থাকা ওড়িশার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে বড় জয় নিয়ে প্লে অফের লড়াই জমিয়ে রাখলো এফসি গোয়া। গোয়ার ফাতোর্দায় অনুষ্ঠিত এই ম্যাচে গোয়ার হয়ে একটি করে গোল করেন যথাক্রমে আলবের্টো নোগুয়েরা, জর্জ অর্তিজ এবং ইভান গারিডো। চলতি আইএসএলে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো জোয়ান ফেরান্ডোরা। শেষ ছয় ম্যাচে না হারলেও জয়ের দেখা পায়নি তারা। অবশেষে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে ইগোর এঙ্গুলোদের।

বুধবার প্রথমার্ধের ১৮ মিনিটেই এগিয়ে যায় এফসি গোয়া। ইভান গারিডোর বাড়ানো পাস থেকে গোল করে জোয়ান ফেরান্ডোকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার আলবের্টো নোগুয়েরা। প্রথম গোলের ঠিক ৮ মিনিট বাদেই গোয়ার স্কোর লাইনে দ্বিতীয় গোলটি যোগ করেন জর্জ অর্তিজ।

প্রথমার্ধের ৩০ মিনিটে ওড়িশা ব্যবধান কমায়। রাকেশ প্রধানের বাড়ানো পাসে গোয়ার জালে বল জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েগো মৌরিসিও। প্রথমার্ধের শেষ হয় গোয়ার পক্ষে ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে গোয়া পেয়ে যায় তাদের তৃতীয় গোল। স্প্যানিশ ডিফেন্ডার ইভান গারিডো এবার দুরন্ত এক গোল করে স্টিফেন টেলরদের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন।

৩-১ ব্যবধানে বড় জয় নিয়ে লীগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে এফসি গোয়া। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা হায়দরাবাদও ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট অর্জন করেছে। পঞ্চম স্থানে থাকা নর্থইস্ট ইউনাইটেডের সংগ্রহ ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট। এই তিন দলের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। পিছু ছাড়ছে না ব্যাঙ্গালুরুও। কোন কোন দল পাবে প্লে অফের টিকিট তা সময়ই বলে দেবে। উল্লেখ্য, এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি প্লে অফের টিকিট আগে ভাগেই নিশ্চিত করে ফেলেছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in