ISL 2024-25: হায়দরাবাদ ম্যাচের আগে সতর্ক মোলিনা, জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে মোহনবাগান

People's Reporter: মোহনবাগান কোচ হোসে মোলিনা জানান, 'আমাদের লম্বা বিরতি ভালো হয়েছে। খাতায় কলমে আমরা ফেভারিট হলেও ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা ৩ পয়েন্ট নিয়েই ভাবছি'।
মোহনবাগান কোচ মোলিনা
মোহনবাগান কোচ মোলিনাছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

বুধবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। তার আগে সতর্ক বাগান কোচ মোলিনা। জয়ের ধারা বজায় রাখাই মোহনবাগানের লক্ষ্য।

ডার্বির পর লম্বা বিরতি, তারপর ফের মাঠে নামছে মোহনবাগান। হায়দরাবাদ লিগের ১১ নম্বরে থাকলেও একদমই আত্মতুষ্ট নয় টিম বাগান। মোহনবাগান কোচ হোসে মোলিনা জানান, 'আমাদের লম্বা বিরতি ভালো হয়েছে। খাতায় কলমে আমরা ফেভারিট হলেও ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা ৩ পয়েন্ট নিয়েই ভাবছি'।

তিনি আরও বলেন, 'হায়দরাবাদ দলে অনেক তরুণ ফুটবলার আছে, যারা নিজেদের প্রমাণ করতে চায়। তবে আমি ওদের পুরো দল নিয়ে বেশি ভাবছি, যারা গত ম্যাচে ভালো খেলেছে। ওদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা তৈরি। গত দুই ম্যাচে প্রতিপক্ষকে আটকানোর জন্য যা যা করেছি আমরা, এই ম্যাচেও তা-ই করব। কোনও বিশেষ পরিকল্পনা নেই। আরও একটা ম্যাচে ক্লিন শিট রাখতে হবে আমাদের'।

পাশাপাশি মোলিনা বলেন, আমরা ৯০ মিনিট লড়াই করে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। এই ম্যাচে আমরা জিততেই নামব। তবে সে জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। ঘরের মাঠ হোক বা বাইরের, আমার কাছে সবই সমান। কোথায়, কাদের বিরুদ্ধে খেলছি, সেটা কোনও ব্যাপার নয়। সব ম্যাচেই দল হিসেবে ভাল খেলতে হয়।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in