ISL 2021-22: ওড়িশাকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিলো মুম্বই সিটি এফসি

ওড়িশা ফুটবল ক্লাবকে চার গোলের মালা পরিয়ে জয় তুলে নিলো মুম্বই সিটি এফসি। বিপিন সিংহ এবং ইগোর আঙ্গুলোর জোড়া গোলের সৌজন্যে তিন পয়েন্ট অর্জন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ওড়িশা এফসি বনাম মুম্বই সিটি এফসি
ওড়িশা এফসি বনাম মুম্বই সিটি এফসিছবি মুম্বই সিটি এফসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on: 

ওড়িশা ফুটবল ক্লাবকে চার গোলের মালা পরিয়ে জয় তুলে নিলো মুম্বই সিটি এফসি। বিপিন সিংহ এবং ইগোর আঙ্গুলোর জোড়া গোলের সৌজন্যে তিন পয়েন্ট অর্জন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেইসঙ্গে লীগ টেবিলের চতুর্থ স্থান দখল করেছে দেস বাকিংহ্যামের দল। ওড়িশার হয়ে শেষ মুহূর্তে এসে একটিমাত্র গোল করেছেন জোনাথাস।

শুরু থেকেই মুম্বই সিটি আক্রমণ করতে শুরু করে। প্রথমার্ধে ওড়িশা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধে কার্যত পাত্তাই পায়নি তারা। ৪১ মিনিটের মাথায় রাহুল ভেকের বাড়ানো পাস থেকে গোল করে মুম্বইকে এগিয়ে দেন ইগোর আঙ্গুলো।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে আহমেদ জাহহুর পাস থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের হয়ে ব্যবধান বাড়ান বিপিন সিংহ। ৭০ মিনিটে ফের গোল করেন আঙ্গুলো। ৭৩ মিনিটে ওড়িশার কফিনে শেষ পেরকটি পুঁতে দেন বিপিন সিংহ। ৯০ মিনিটে জোনাথাস একটিমাত্র গোল করেন ওড়িশার হয়ে।

জোয়াকিন গার্সিয়ার দলকে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন মোর্তাদা ফলরা। ১৫ ম্যাচের শেষে ২৫ পয়েন্ট তাদের। ওড়িশা ফুটবল ক্লাব রয়েছে সপ্তম স্থানে। ১৬ ম্যাচের শেষে ২১ পয়েন্ট ওড়িশার। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে হায়দরাবাদ এবং দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান।

ওড়িশা এফসি বনাম মুম্বই সিটি এফসি
IPL 2022: শ্রেয়স নাকি কামিন্স? কেকেআরের নতুন অধিনায়ক সম্পর্কে কি জানালেন বেঙ্কি মাইসোর!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in