IND VS SL: রাহুলের অপরাজিত ৬৪, ইডেনেই সিরিজ নিশ্চিত টিম ইন্ডিয়ার

দুই দলের বোলাররাই দাপট দেখালো। প্রথমে ভারতীয় বোলারদের দাপটে ২১৫ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান বোলাররাও দুর্দান্ত প্রদর্শন করেন। তবে ধৈর্য্যের পরীক্ষা দিয়ে ভারতকে জয় এনে দিলেন লোকেশ রাহুল।
IND VS SL: রাহুলের অপরাজিত ৬৪, ইডেনেই সিরিজ নিশ্চিত টিম ইন্ডিয়ার
ছবি সৌজন্যে আইসিসি টুইটার হ্যান্ডেল
Published on: 

ইডেনে শেষ হাসি হাসলো টিম ইন্ডিয়া। দুই দলের বোলাররাই কলকাতায় দাপট দেখালো। প্রথমে ভারতীয় বোলারদের দাপটে ২১৫ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় দফায় লঙ্কান বোলাররাও দুর্দান্ত প্রদর্শন করেন। তবে ধৈর্য্যের পরীক্ষা দিয়ে ভারতকে জয় এনে দিলেন লোকেশ রাহুল। রাহুলের অপরাজিত ৬৪* রানের সৌজন্যে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে ভারত। সেইসঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করে ফেলেছে রোহিত বাহিনী।

কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজের ৩টি করে পাওয়া উইকেটের সাথে উমরান মালিকের জোড়া উইকেটে শ্রীলঙ্কাকে ২১৫ রানেই গুটিয়ে দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়তে হয় রোহিতদেরও। দুই ওপেনার রোহিত শর্মা(১৭) এবং শুবমন গিল(২১) ফিরে যাওয়ার পর গত ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলিও ফেরেন মাত্র ৪ রান করে। শ্রেয়স আইয়ার দলকে ভরসা জোগানোর চেষ্টা করলেও ২৮ রানের বেশি করতে পারেননি তিনি। ৮৬ রানে চতুর্থ উইকেট হারানোর পর টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়ায় হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলের হাত ধরে।

হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল পঞ্চম উইকেটে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন। হার্দিক ৫৩ বলে ৩৬ রান করে ফিরে গেলেও এদিন দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়লেন রাহুল। ১০৩ বলে ৬৪* রান করে অপরাজিত থাকেন।

টপ অর্ডারের ব্যর্থতার পর ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুলের হাত ধরে। তাঁদের পার্টনারশিপেই ম্যাচ জেতার স্বপ্ন দেখা শুরু করে ভারত। শেষ পর্যন্ত রাহুলের লড়াকু ইনিংসে ভর করে ৪০ বল বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত। শ্রীলঙ্কার হয়ে এদিন দুটি করে উইকেট নিলেন লাহিরু কুমারা এবং চামিকা করুনারত্নে। একটি করে উইকেট নিয়েছেন ধনঞ্জয় ডি সিলভা এবং কসুন রাজিথা।

IND VS SL: রাহুলের অপরাজিত ৬৪, ইডেনেই সিরিজ নিশ্চিত টিম ইন্ডিয়ার
নারীশিক্ষায় 'না' তালিবানদের, প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে ODI সিরিজ প্রত্যাহার অস্ট্রেলিয়ার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in