

এবারে এসআইআর-শুনানিতে তলব করা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে। ঝুলন গোস্বামী সহ তাঁর তিন ভাইবোনকেই শুনানিতে ডাকা হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাক্তন ক্রিকেটারের বাবার নামে ভুল থাকার কারণে তাঁদের ডাকা হয়েছে। তথ্যে কোথাও তাঁর বাবার নাম লেখা রয়েছে নিশীথ রঞ্জন গোস্বামী। কোথাও রয়েছে নিশীথ গোস্বামী। এই কারণে ডাকা হয়েছে।
২৭ তারিখ হাজিরা দিতে বলে হয়েছিল ঝুলন গোস্বামীকে। তবে প্রাক্তন তারকা ক্রিকেটারকে সশরীরে শুনানি-কেন্দ্রে হাজিরা দিতে হয়নি। বাড়ি থেকেই বিষয়টি মিটে গেছে বলে জানা যাচ্ছে। তবে পরিবারের বাকি দুই সদস্যকে স্থানীয় শুনানি-কেন্দ্রে যেতে হয়েছিল।
ঝুলন চাকদার ভোটার হলেও বর্তমানে তিনি কলকাতায় থাকেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ঝুলন কমেন্ট্রি করেন আর মহিলা আইপিএলে কোচিংয়ের দায়িত্ব সামলান। তাঁর নামে স্ট্যান্ডও হয়েছে ইডেনে। শুধু ঝুলন নয় অনেক ক্রীড়াবিদকেই এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে। নোটিস পাঠানো হয়েছে ক্রিকেটার মহম্মদ শামি ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে। ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন এবং রহিম নবিকে এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে। মোহনবাগান রত্ন টুটু বসু ও তাঁর ছেলেকে ডাকা হয়েছে। এবারে সেই তালিকায় যোগ হলেন ঝুলনও। এসআইআর-এর নামে ক্রীড়া ব্যক্তিত্বদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে ১২ জানুয়ারি ময়দানে বিক্ষোভ দেখিয়েছিলেন শতাধিক ক্রীড়াবিদ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন