FIFA World Cup: বাছাই পর্বের শুরুতেই ধাক্কা ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডের

তুরস্ক ফুটবল টিম
তুরস্ক ফুটবল টিমওসমান সেনহের-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতেই বড় ধাক্কা খেলো নেদারল্যান্ড এবং ক্রোয়েশিয়া। গতরাতে নেদারল্যান্ড হতাশাজনক ভাবে তুরস্কের কাছে হেরেছে ৪-২ ব্যবধানে। অন্য এক ম্যাচেও ঘটলো বড় অঘটন। গতবারের ফাইনালিস্ট লুকা মড্রিচের ক্রোয়েশিয়া ১-০ ব্যবধানে হারলো স্লোভানিয়ার কাছে।

গতরাতে উয়েফা গ্রুপ-জি থেকে বাছাই পর্বের শুভ সূচনায় মুখোমুখি হয় তুরস্ক এবং নেদারল্যান্ড। ইস্তানবুলে অনুষ্ঠিত এই ম্যাচে ডাচ দের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে চমকপ্রদ জয় অর্জন করেছে স্বাগতিক তুরস্ক। ৪৬ মিনিটের মধ্যেই ৩-০ লীডে এগিয়ে যায় সেনল গুনেসের ছাত্ররা। দ্বিতীয়ার্ধে আসে আর একটি গোল আসে। তুরস্কের হয়ে এদিন দুরন্ত হ্যাটট্রিক করলেন অধিনায়ক বুরাক ইয়েলমাজ।

প্রথমার্ধের ১৫ মিনিটে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন ইয়েলমাজ। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। এবং দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ডাচ দের কফিনে শেষ পেরেকটি পুঁতে হ্যাটট্রিক পূর্ণ করেন তুরস্ক অধিনায়ক। এছাড়া দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে হাকান ক্যালাহানগ্লু তুরস্কের হয়ে গোল করেন। নেদারল্যান্ড এদিন মাত্র দুটি গোলই পরিশোধ করতে পারে। ৭৫ মিনিটে ডাচ দের হয়ে প্রথম গোলটি করেন ডেভি ক্লাসেন এবং এর পরের মিনিটেই লুক ডি জং দ্বিতীয় গোলটি করেন।

অন্যদিকে গ্রুপ-এইচের ম্যাচে মড্রিচদের হারিয়ে মুখে হাসি ফুটলো জেন ওবলাকদের। স্লোভনিয়ার কাছে ১-০ গোলে হেরেছে গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। প্রথমার্ধের ১৫ মিনিটেই স্যান্ডি লোবরিকের গোলে এগিয়ে যায় স্লোভেনিয়া। শেষ পর্যন্ত এই লীডই ধরে রাখে তারা। মড্রিচ, পেরিসিক, কোভেসিসরা অসংখ্য চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in