বার্নলি, ব্রাইটন, ম্যান সিটির পর এভারটন - অ্যানফিল্ডে টানা চার ম্যাচে হার লিভারপুলের

বার্নলি, ব্রাইটন, ম্যান সিটির পর এভারটন - অ্যানফিল্ডে টানা চার ম্যাচে হার লিভারপুলের
লিভারপুল এফ সি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on: 

লিভারপুল কি জিততেই ভুলে গেছে! ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছন্দহীন ফুটবল দেখে অন্তত তাই মনে হয়। গতরাতে এভারটনের কাছে ২-০ ব্যবধানে হেরেছে য়ুর্গেন ক্লপের দল। এই নিয়ে টানা চার লীগ ম্যাচ নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডেই হারলো অল রেডসরা। সর্বশেষ ১৯২৩ সালে নিজেদের মাঠে টানা চার ম্যাচ হেরে ছিলো তারা। আবারও সেই স্মৃতি ফিরে এলো অ্যানফিল্ডে।

বার্নলি, ব্রাইটন, ম্যান সিটির পর গতরাতে এভারটন। জিততেই যেনো চাইছে না মহম্মদ সালহা, সাদিও মানেরা। ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা এখন লীগ টেবিলের ষষ্ঠ স্থানে। চ্যাম্পিয়নস লীগে কোয়ালিফাই করার জন্য শীর্ষ চারে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্লপের সামনে।

টানা তিন প্রিমিয়ার লীগ ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লীগে লাইপজিগের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। সেখানে তারা ২-০ ব্যবধানে জয় নিয়ে ফিরে। মনে করা হয় ফর্ম ফিরে পেয়েছে তারা। কিন্তু ঘরের মাঠই অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে অল রেডসদের।

গতরাতে খেলা শুরুর তিন মিনিটেই এগিয়ে যায় এভারটন। জেমস রড্রিগেজের বাড়ানো পাস থেকে গোল করে তাদের এগিয়ে দেন রিচার্লিসন। দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে। লিভারপুল কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জিলফি সিগুর্ডসন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in