EPL: ওয়েস্ট ব্রমের কাছে বড়ো হার চেলসির

EPL: ওয়েস্ট ব্রমের কাছে বড়ো হার চেলসির
চেলসির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের বিদায়ের পর টমাস টুখেলের চেলসি ছুটছিলো দারুণ ছন্দে। ইংলিশ প্রিমিয়ার লীগে অপরাজিত ছিলো টুখেলের ব্লুজরা। তবে অবশেষে সেই জয়ের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হলো চেলসি। আজ ওয়েস্ট ব্রমের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা।

ওয়েস্ট ব্রমের হয়ে দুরন্ত ফুটবল উপহার দিলেন ব্রাজিলিয়ান তারকা ম্যাথিউস পেরেইরা। পাঁচ গোলের চারটিতেই রয়েছে তার অবদান। দুটি গোল করেছেন এবং দুটি গোল করিয়েছেন।

এদিন প্রথম গোলের দেখা পায় কিন্তু চেলসিই। ২৭ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের মধ্যেই জোড়া গোল করে ওয়েস্ট ব্রমকে লীড এনে দেন ম্যাথিউস পেরেইরা।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে চেলসির জালে আরও একবার বল জড়ায় ওয়েস্ট ব্রুম। এবার ডার্নেল ফার্লংএর পাস থেকে গোল করেন কলাম রবিনসন। তৃতীয় গোলের ঠিক ৫ মিনিট পরেই চতুর্থ গোলটি আসে ওয়েস্ট ব্রমের। ম্যাথিউস পেরেইরা পাস থেকে এবার গোল করেন এমবে ডিগানে।

ম্যাচের বয়স যখন ৭১ মিনিট তখন টিমো ওয়ের্নারের পাস থেকে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যাসন মাউন্ট। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি টুখেলের ব্লুজরা। উল্টে নির্ধারিত সময়ের শেষে যোগ করা সময়ে ম্যাথিউস পেরেইরার পাস থেকে চেলসি কফিনে শেষ পেরকটি পুঁতে দেন কলাম রবিনসন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in