জয় নিয়ে বছর শেষ অ্যাটলেটিকোর, এলচের কাছে হোঁচট খেলো রিয়েল মাদ্রিদ

সুয়ারেজ - ছবি সংগৃহীত
সুয়ারেজ - ছবি সংগৃহীত
Published on

স্প্যানিশ লা লিগায় দুরন্ত গতিতে ছুটছে অ্যাটলেটিকোর ঘোড়া। গতরাতে গেটাফির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান আরও জোরালো করলো দিয়েগো সিমিওনের বাহিনী। অন্যদিকে বছরের শেষ ম্যাচে এলচের বিপক্ষে পয়েন্ট হারালো রিয়েল মাদ্রিদ। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো জিদানদের।

গতরাতে গেটাফির বিরুদ্ধে প্রথমার্ধের ২০ মিনিটে লুইস সুয়ারেজের একমাত্র গোলেই জয় আসে অ্যাটলেটিকো শিবিরে। এই জয়ের ফলে অ্যাটলেটিকোর হয়ে তার ৫০০ তম ম্যাচে উদযাপন করলেন দিয়েগো সিমিওনি।

অন্যদিকে এলচের ঘরের মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই ফিরতে হলো দুরন্ত ছন্দে থাকা সার্জিও রামোসদের। এদিন প্রথমার্ধের ২০ মিনিটে ক্রোট মিডফিল্ডার লুকা মড্রিচের গোলে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। প্রথমার্ধের শেষ পর্যন্ত এই লীড ধরে রাখলেও ৫২ মিনিটে পেনাল্টি উপহার পায় এলচে। স্পট কিক নিতে গিয়ে এলচেকে সমতায় ফেরাতে কোনো ভুল করেননি ফিদেল।

টানা ছয় ম্যাচে জয়ের পর গতরাতে এক পয়েন্ট এলো রিয়েলের। বর্তমানে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে রামোস বাহিনী। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষ স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in